editor

প্রকাশিত: 9:17 AM, October 30, 2020

ধর্ষণ-রায়হান ও ফ্রান্স নিয়ে উত্তাল সিলেট

ধর্ষণ-রায়হান ও ফ্রান্স  নিয়ে উত্তাল সিলেট

নিজস্ব প্রতিবেদক
তিন ইস্যুতে একমাস থেকে উত্তাল সিলেট। প্রায় প্রতিদিনই স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে বিভিন্ন পথ, উত্তাল হচ্ছে নগরী। অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে আওয়াজ তুলছেন সিলেটের সর্বস্তরের মানুষ। অপরাধীদের শাস্তির মাধ্যমে চাইছেন অপরাধ আর কলঙ্কমুক্ত একখণ্ড সিলেট।
গত ২৫ সেপ্টেম্বর সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ন্যাক্কারজনক এ ঘটনায় ফুঁসে উঠেন সিলেটের আপামর জনতা। ঘটনার পরদিন থেকে দল-মত নির্বিশেষে ধর্ষকদের শাস্তির দাবিতে মাঠে নামেন সবাই। আন্দোলন আর প্রতিবাদ কর্মসূচিতে সরগরম হয়ে উঠে সিলেট।
নারীদের শ্লীলতাহানি, নির্যাতন আর যৌন হয়রানির প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের ব্যানারে পালিত হয় ধারাবাহিক কর্মসূচি। গণধর্ষণের ন্যাক্কারজনক ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৫ দিনের মাথায় ১১ অক্টোবর নগরী বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ (৩৪)। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আবারও ক্ষোভে ফেটে পড়েন সিলেটবাসী। রায়হানের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ১২ অক্টোবর আখালিয়া এলাকা থেকে শুরু হয় আরেকটি আন্দোলন। সেই আন্দোলনের দাবানল নগর পেরিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো সিলেটে। নগরীসহ সিলেটের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই রায়হান হত্যার প্রতিবাদে রাস্তায় নামছেন বিচারপ্রার্থী জনতা। মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন ও অনশনসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে রায়হানের খুনিদের বিচার দাবি করছেন সিলেটবাসী।
এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলামের নবীর কার্টুন দেখানের পক্ষে সাফাই গাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন সিলেটের ধর্মপ্রাণ মুসলমানরা। গত দুদিন থেকে আবারও নতুন এই ইস্যুতে মাঠে নেমেছেন ইসলামি সংগঠনগুলোর নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মানুষেরা। তারা বাংলাদেশ সরকারের মাধ্যমে সে দেশের সরকারের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন তাদের প্রতিবাদটুকু। ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গত সোমবার সিলেটে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘সচেতন আলেম সমাজ’। বিকাল সাড়ে ৪টায় নগরীর বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অপরদিকে, এই ইস্যুতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর। সোমবার বেলা ২টায় মিছিলটি নগরীর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়। এছাড়াও ফ্রান্সে মহানবি (সা.)-কে অবমাননা করায় আরও কয়েকটি সংগঠন সোমবার সিলেটে পালন করেছে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি।
এদিকে, এমসি কলেজের ছাত্রাবাসে নববধূ গণধর্ষণ, রায়হান হত্যা ও ফ্রান্সে নবী (সা.) কে অবমাননা- এ তিন ইস্যুতে আগামী কয়েকদিন বিভিন্ন সংগঠন তাদের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। তাতে সহসাই সিলেটের রাজপথ ‘শান্ত’ হচ্ছে না বলে মন্তব্য করছেন অনেকে। তাছাড়া এমন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সবাই।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট