admin

প্রকাশিত: 11:18 AM, November 25, 2020

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার

অনলাইন ডেস্ক

শক্তিশালী রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় নিভার। ক্রমশ ভারতের উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী এই ঝড়।

ভারতের আবহাওয়া দফতর বুধবার জানিয়েছে, ঘূর্ণিঝড়টি গত ৬ ঘণ্টায় পশ্চিম-উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে। প্রতি ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই ঝড়।

আগামী ১২ ঘণ্টায় ঝড়টি আরও শক্তি ধারণ করবে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সন্ধ্যায় এটি ভারতের উপকূলে আঘাত হানতে পারে। অনেকটা শক্তি সঞ্চয় করে পুদুচেরি ও তামিলনাড়ুর উপকূলের উপর দিয়ে বয়ে যাবে এই ঝড়। সে সময় বাতাসের গতিবেগ ১২০ থেকে ১৩০ কিলোমিটার হয়ে ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে দক্ষিণের রেল কর্তৃপক্ষ বেশ কয়েকটি ট্রেন সেবা বাতিল করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ নভেম্বর ২৪ টি ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। এছাড়া কিছু ট্রেন আংশিক ভাবে চলবে।

পুরোপুরি বাতিল ট্রেনগুলোর যাত্রীদের টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হবে। একইভাবে আংশিক বাতিল ট্রেনগুলোতে টিকিট বুকিংয়ের টাকাও ফেরত দেওয়া হবে।

দক্ষিণের এই দুই রাজ্যের ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সম্পর্কে জানতে মঙ্গলবার দুপুরে তামিলনাড়ু ও পুদুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও কেন্দ্রের পক্ষ থেকে সব সম্ভাব্য সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

আবহাওয়া দফতর বলছে, বুধবার সন্ধ্যায় দক্ষিণের উপকূলবর্তী রাজ্য গুলোতে ঘূর্ণিঝড় নিভারের গতিবেগ তীব্র থেকে তীব্রতর হতে পারে। সঙ্গী হতে পারে প্রবল বৃষ্টি।

ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু ও পুদুচেরিতে ইতোমধ্যেই সতর্কতা জারি করা হচ্ছে। তামিলনাড়ুতে ১৪৪ ধারা জারি হয়েছে। বুধবার ৪৯ টি বিমানের ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

এদিকে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে প্রায় ১ হাজার ২শ ন্যাশনাল ডিজেসটার রেসপন্স ফোর্সের সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু কর্তৃপক্ষ। শুধুমাত্র জরুরি সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।

একপাশে আতশবাজির উৎসব অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ

একপাশে আতশবাজির উৎসব অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ

সিলেট শাহী ঈদগাহ যার প্রতিটি ধূলিকণায় মিশে আছে সিলেটের শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্য। আজ সেই ঐতিহাসিক প্রাঙ্গণে বাণিজ্য