admin

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

নগরীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি, ক্ষুব্ধ ভোক্তারা

নগরীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি, ক্ষুব্ধ ভোক্তারা

2

নিজস্ব প্রতিবেদক
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি করে। নিম্নআয়ের মানুষেরা তাই টিসিবির পণ্য কিনতে ভিড় জমান; কিন্তু সিলেটে টিসিবি উদ্ভট কাণ্ড ঘটাচ্ছে। এখানে পাইকারি বাজারের চেয়েও বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)! খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের পাইকারি বাজারে তুরস্ক থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। চীন থেকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়। আর দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাটের মেসার্স কিসমত ট্রেডার্সের স্বত্বাধিকারী নীলাঞ্জন দাস টুকু বলেন, বর্তমানে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পেঁয়াজের কোনো সংকট নেই। গেল প্রায় সপ্তাহ-দশ দিন ধরে তুরস্কের পেঁয়াজ ২০ টাকা, চীনের পেঁয়াজ ১৮-২০ টাকা এবং দেশীয় পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
কিন্তু টিসিবির ডিলাররা তুরস্ক থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রতি কেজি ২৫ টাকা দরে বিক্রি করছেন। নগরীর রিকাবীবাজার ও বন্দরবাজার এলাকায় টিসিবির ডিলারদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। টিসিবির ডিলাররা একদিকে বাজার দরের চেয়ে ৫ টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রি করছেন, অন্যদিকে পেঁয়াজ না কিনলে গ্রাহকদের কাছে ডাল ও তেল বিক্রি করছেন না তারা!
বেশি দামে পেঁয়াজ বিক্রির বিষয়টি স্বীকারও করেছেন টিসিবির সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রধান ইসমাইল মজুমদার। তিনি জানান, বাজার মূল্যের চেয়ে বেশি দামে বাধ্য হয়ে পেঁয়াজ বিক্রি করছেন টিসিবির ডিলাররা। কারণ এখন পেঁয়াজের চাহিদা কমে গেছে। আমরা ডিলারদের ১৯ টাকা কেজি দরে পেঁয়াজ দেই। এখন তারা তো ২০ টাকা বা এর কমে বিক্রি করতে পারবে না।
তিনি বলেন, পেঁয়াজের চাহিদা নেই কিন্তু ডিলারদের প্রতিদিন পেঁয়াজ নিতে হচ্ছে। একদিকে তারা পেঁয়াজ বিক্রি করতে পারছেন না, অন্যদিকে প্রতিদিন পেঁয়াজ নিতে হয়। এখন ডিলাররা ২৫ টাকার নিচে পেঁয়াজ বিক্রি করলে তারা টিকবে না। এমনিতেই লস দিয়ে যাচ্ছে তারা। ভবিষ্যতে লাভ করতে পারবে- এ আশায় এখন লস দিচ্ছে তারা। টিসিবির এই কর্মকর্তা বলেন, সিলেটে ৮০ জন ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। ডিলাররা যদি পেঁয়াজ বিক্রি করতে না পারে, তাহলে পেঁয়াজ পচে নষ্ট হবে। এজন্য তারা গ্রাহকদের কাছে পেঁয়াজের সাথে ডাল বা তেল বিক্রি করছে।
এদিকে টিসিবির এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। তারা বলছেন, ডাল, তেল বা পেঁয়াজ, যার যে চাহিদা, সে সেই পণ্য নেবে। এখানে ভোক্তাকে ডাল বা তেলের সাথে পেঁয়াজ নিতে বাধ্য করা হবে কেন।
নগরীর রিকাবীবাজারে নিলুফার ইয়াসমিন নামের এক গৃহবধূ টিসিবির ট্রাক থেকে ডাল কিনতে এসেছিলেন। কিন্তু তার কাছে শুধু ডাল বিক্রি করা হয়নি। নিলুফার ইয়াসমিন বলেন, এ কেমন কাণ্ড বলুন! আমি তেল নেব না, ডাল নেব। অথচ তারা তেল না নিলে ডাল দেবে না! এটা তো উচিত নয়। টিসিবি প্রতি কেজি মসুর ডাল ৫০ টাকা ও প্রতি লিটার তেল ৮০ টাকা দরে বিক্রি করছে।

Sharing is caring!


আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন, আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান

সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন, আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান

5 বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষ্যে সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ

খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি : পংকী

খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি : পংকী

1 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার দোয়া মাহফিল

7 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 5 মঙ্গলবার

ক্বারী আব্দুল হাকিমের উমরাহ পালন উপলক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল

ক্বারী আব্দুল হাকিমের উমরাহ পালন উপলক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল

5 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

8 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এনসিপি সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

এনসিপি সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

5 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

গরীব মানুষদের জীবন সহজ করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার : ইমদাদ হোসেন চৌধুরী

গরীব মানুষদের জীবন সহজ করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার : ইমদাদ হোসেন চৌধুরী

7 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেলেন উদ্যোক্তা ইমতিয়াজ কামরান তালুকদার

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেলেন উদ্যোক্তা ইমতিয়াজ কামরান তালুকদার

7 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে

1
7