editor
প্রকাশিত: 5:36 PM, January 13, 2021
অনলাইন ডেস্ক
রাজশাহীতে এক নবজাতকের দুই কান নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। কান দুটির আকৃতি আরবি হরফে ‘আল্লাহু’ লেখার মতো। আর এ নিয়েই দেখা দিয়েছে চাঞ্চল্য। শিশুটির স্বজনদের বিশ্বাস, কানে ‘আল্লাহু’ লেখা রয়েছে। তবে একজন চিকিৎসক ভিন্নমত দিয়েছেন।শিশুটির নাম রাখা হয়েছে ওমর ফারুক। গত সোমবার দুপুরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় নগর মাতৃসদনে তার জন্ম হয়। তার মায়ের নাম সানজিদা আক্তার। এটি সানজিদার দ্বিতীয় সন্তান।সানজিদা সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের আবু হোসেনের স্ত্রী। আবু হোসেন বিদ্যুৎ বিভাগে চাকরি করেন। থাকেন নারায়ণগঞ্জে।বুধবার দুপুরে মাতৃসদনে ওমর ফারুকের মা সানজিদা আক্তার ঘুমাচ্ছিলেন। শিশুটিকে নিয়ে বসে ছিলেন সানজিদার বোন শামীমা আক্তার। তিনি রাজশাহী নগরীর মেহেরচণ্ডী নগর স্বাস্থ্যকেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী হিসেবে চাকরি করেন। সানজিদার প্রথম সন্তানের যখন জন্ম হয় তখন তাকে এই মাতৃসদনেই এনেছিলেন শামীমা। আর তাই দ্বিতীয় সন্তানের বেলায়ও তাকে রাজশাহীতে আনা হয়।শামীমা আক্তার বলেন, সোমবার ভর্তির পর দুপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশু ওমর ফারুকের জন্ম হয়। এরপর তারা কান দুটি সেভাবে খেয়াল করেননি। পরদিন সকালে পরিষ্কার করার সময় তিনি শিশুটির কান দুটির এমন আকৃতি দেখেন। এরপর দ্রুতই এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেকে শিশুটিকে একবার দেখার জন্য মাতৃসদনে ভিড় জমাতে শুরু করেন।শামীমা বলেন, আমার বোন খুব ধার্মিক। নামাজ-কালাম পড়ে। সোমবার দুপুরে সিজারের আগেও সে নামাজ পড়েছে। আর তার বিশ্বাস ছিল- এবারও তার ছেলেসন্তান হবে। সে কারণে আগেই নাম ঠিক করে রেখেছিল ‘ওমর ফারুক’। কিন্তু মেয়ে সন্তান হলে কী নাম রাখা হবে তা আগে থেকে ঠিক করা হয়নি। সানজিদার দুই বছর বয়সী বড় ছেলের নাম মো. আব্দুল্লাহ।মাতৃসদনটির প্রশাসনিক সহকারী কামরুন নাহার শিউলী বলেন, ফেসবুকের কল্যাণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ‘আল্লাহু’ লেখা দেখতে পাই। এটা নিয়ে অবাক হই কিন্তু এবার এই প্রথম নিজের চোখে দেখলাম। আমার শাশুড়ি হজ করেছেন, কোরআন তেলাওয়াত জানেন। তাকে ছবি দেখিয়েছি। তিনি বলেছেন- শিশুটির দুই কানে আল্লাহু লেখা। সবই আল্লাহ প্রদত্ত।তবে ভিন্নমত পোষণ করেছেন মাতৃসদনের ফ্যামিলি প্ল্যানিং কো-অর্ডিনেটর ডা. ওয়ালিদ চৌধুরী। তিনি বলেন, অনেক সময় দৈহিক গঠনের জন্মগত ত্রুটি থাকে। এটিকে কনজিনাইটাল অ্যানোলমলি বলা হয়ে থাকে। এই শিশুর বিষয়টি সে রকম হতে পারে।
S/H-(Ripa-5)
4 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
8 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
1 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
8 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
4 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
3 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
7 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 5