editor
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬
নবম পে-স্কেল ঘোষণা ও ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন ও জালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখা।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ আহবানে ঘোষিত জালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং নবম পে-স্কেল বাস্তবায়নের দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চৌহাট্রায় প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা যোগদান করেন।
সিলেট জেলা সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিভিন্ন দপ্তর থেকে আগত কর্মচারী নেতারা পে-স্কেলের গেজেট প্রকাশ ও জানুয়ারি ১ তারিখ থেকে বাস্তবায়নের জন্য অন্তর্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন। বক্তারা বলেন বিগত ২০১৫ সালের পে-স্কেলের পর থেকে আজ প্রায় ১৩ টি বছর থেকে কোনো পে-স্কেল ঘোষণা না করাই ১১-২০ গ্রেডের কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছে কর্মচারীরা আশা করেন যেহেতু এই সরকার পে কমিশন গঠন করেছে তাঁরাই পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন। কর্মচারীরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট কোর্ট পয়েন্টে এসে সমাবেশের সমাপ্ত করেন।
সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ রেহান, মো. আতাউর রহমান, রমজান আহমদ, সাব্বির আলী, আব্দুল বাসিত, আক্তার সিদ্দিকী বাবলু, আব্দুল মতিন, আনোয়ার হোসেন, শফিক মিয়া,জয়নাল আবেদিন, প্রমোতুষ দত্ত, আইরিন বেগম, আবদুল হালিম, মাহবুবুর রহমান, বেলাল আহমেদ, আলী আক্কাস, মোক্তার হোসেন, রাশেদ নওয়াজ, জাকারিয়া চৌধুরী, কবির হোসেন, দুলাল উদ্দিন, সোহেল মিয়া, দিলওয়ার হোসেন প্রমূখ। বিজ্ঞপ্তি
2 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে রোববার (৩
5 সিলেটে একদিকে যখন মহান মে দিবস ও পরবর্তী কর্মসূচীর মাধ্যমে শ্রমিকের অধিকারের কথা বলা হচ্ছে, ঠিক তখনই এক মর্মান্তিক
3 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
1 জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
8 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
6 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 1 শুক্রবার (০১ মে)
3 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
3 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 তিনি বলেছেন, সিলেটের ২৫০