editor
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০
করোনার মধ্যে আগামী নভেম্বরও শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের এ বছর কীভাবে মূল্যায়ন করা হবে তা জানাতে এক সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ বিষয়ে কথা বলেন।
নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আপনাদের কী মনে হয়? এখন পর্যন্ত যে অবস্থা তাতে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যেখানে খুলেছিল অধিকাংশ জায়গায় বন্ধ করার পর্যায়ে আছে। যেহেতু সব জায়গায় শীতকাল নিয়ে একটা দুশ্চিন্তা আছে, বিশেষজ্ঞ মহলও বলছে। সে কারণে আমাদের কভিড-১৯ বিষয়ক যে জাতীয় পরামর্শক কমিটি রয়েছে আমরা তাদের সাথেও আলাপ-আলোচনা করব।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা যখন মনে করব যে আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বাস্থ্য ঝুঁকি নেই বা খুবই সামান্য, হয়তো বা যে রিস্কটুকু নেওয়া সম্ভব, সে রকম একটা অবস্থায় যদি যায়, তখন আমরা খুলতে পারব। সেটি কবে হবে সেটি আমাদের কারো পক্ষেই এই মুহূর্তে বলা সম্ভব নয়।
প্রাণঘাতি এই ভাইরাসের কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা যে হবে না, সে কথা সরকার আগেই জানিয়েছিল। আর এইচএসসি পরীক্ষা না নিয়ে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে বলেও ইতোমধ্যে জানানো হয়েছে।
এবার বুধবারের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক স্তরে ষ্ষ্ঠ থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষাও এবার হবে না। পরীক্ষা ছাড়াই সব শিক্ষার্থীকে পরের শ্রেণিতে তোলা হবে।
শিক্ষার্থীদের ঘাটতি পূরণের জন্য ৩০ দিনের একটি সংক্ষিপ্ত সিলেবাস করে শিক্ষার্থীদের সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তার ভিত্তিতে তাদের মূল্যায়নও হবে। তবে সেই মূল্যায়নের প্রভাব তাদের পরবর্তী শ্রেণিতে ওঠার ক্ষেত্রে পড়বে না।
2 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
8 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
2 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
7 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
1 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
7 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
7 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের
1 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,