editor
প্রকাশিত: 12:34 PM, September 11, 2020
করোনাভাইরাস প্রতিরোধে চীন এমন এক ধরনের টিকা আনার পরিকল্পনা করছে, যা ইঞ্জেকশনের বদলে নাকে স্প্রে করতে হবে। এর মধ্যে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদনও দেওয়া হয়েছে। আলোচিত ওই টিকার প্রথম ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা নভেম্বরে শুরু হতে পারে। এ সময় ১০০ স্বেচ্ছাসেবকের শরীরে তা প্রয়োগ করা হবে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এ তথ্য জানিয়েছে।
বেইজিংভিত্তিক একজন গবেষক গ্লোবাল টাইমসকে বলেছেন, ইনজেকশনের সঙ্গে তুলনা করলে নাকের স্প্রের টিকাটি দেওয়া সহজ। এটি ব্যাপক আকারে তৈরি করা ও ছড়িয়ে দেওয়া সহজ। এতে ইনফ্লুয়েঞ্জা টিকা উৎপাদন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চীনের অন্য টিকাগুলো তৈরিতে অন্য টিকা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চীনের গ্রহণ করা প্রযুক্তিগুলো হচ্ছে লাইভ অ্যাটেনোঅ্যাটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ইনঅ্যাকটিভেটেড ভ্যাকসিন, অ্যাডেনোভাইরাল ভেক্টর ভ্যাকসিন এবং ডিএনএ ও আরএনএ ভ্যাকসিন। এর মধ্যে ইনঅ্যাকটিভেটেড ভ্যাকসিন সবার আগে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে নাকের স্প্রে টিকাটিতে লাইভ অ্যাটেনোঅ্যাটেড ইনফ্লুয়েঞ্জা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জাতীয় চিকিৎসাপণ্য প্রশাসন অনুমোদিত নাকের স্প্রের একমাত্র টিকা এটি। স্প্রে টিকাটি যৌথভাবে হংকং ও চীনের গবেষকেরা তৈরি করেন। এতে হংকং বিশ্ববিদ্যালয়, শিয়ামেন বিশ্ববিদ্যালয় ও বেইজিং ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মেসির গবেষকরা রয়েছেন।
হংকং বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞানী ইউয়েন ওক ইয়ুং বলেন, এ টিকা শ্বাসযন্ত্রের ভাইরাসের প্রাকৃতিক সংক্রমণের পথকে উদ্দীপ্ত করে প্রতিরোধক প্রতিক্রিয়া সক্রিয় করতে উৎসাহিত করে।
নাকের স্প্রে টিকা গ্রহীতাকে দুই ধরনের সুরক্ষা দিতে সক্ষম। একটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ও অন্যটি করোনাভাইরাস। অর্থাৎ, নাকের স্প্রে ব্যবহার করে দুই সুবিধা পাওয়া লক্ষ্যে কাজ করছেন গবেষকরা।
ইউয়েন জানান, টিকা তিন ধাপের পরীক্ষা শেষ করতে আরও এক বছর সময় লাগতে পারে।
চীনের বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ টিকা কোনো পদ্ধতিগত পার্শ্বপ্রতিক্রিয়া দেখাবে না। তবে শ্বাসতন্ত্রে অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে।
অবশ্য এ টিকার কার্যকারিতা ইনজেকশনের মতো দীর্ঘস্থায়ী হবে কি না, তা জানা যায়নি।
এখন পর্যন্ত চীন তিনটি টিকা পরীক্ষার অনুমতি দিয়েছে। এ ছাড়া নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমোদনও দিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জরিপ সংস্থা জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ৯ লাখ ৯ হাজার ৪৭৯ জন। ইতিমধ্যে ভয়াবহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৩৭৩ জন। সংক্রমিত দেশগুলোর মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৬৩ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ সংক্রমণের শিকার হয়েছেন। সেখানে মারা গেছেন ১ লাখ ৯১ হাজার ৭৬৬ জন মানুষ।
2 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর)
5 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
7 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
6 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
6 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
3 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
2 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের