editor
প্রকাশিত: 3:51 PM, September 13, 2020
নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের শান্তিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। এতে ‘হিরো আলম’ নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় নামের কারণে অনেকেই মনে করেছিলেন আহত ব্যক্তি সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয় হয়ে ওঠা আশরাফুল আলম ওরফে হিরো আলম, কিন্তু না এটা নামের বিভ্রান্তি মাত্র।
এ ব্যাপারে হিরো আলম বাংলাদেশ প্রতিদিনকে জানান, নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ‘হিরো আলম’ আমি নই। আমিতো এই মুহূর্তে ঢাকার কাকরাইলে এবং সুস্থ আছি। আমার ‘সাহসী হিরো আলম’ নামের যে ছবিটির কাজ শেষ করেছি এখন সেটা নিয়ে ব্যস্ত আছি। ওই দুর্ঘটনায় আহত ব্যক্তির সাথে আমার নামের মিল থাকায় বিভ্রান্তি ছড়িয়েছে।
উল্লেখ্য, নেত্রকোনায় নিহত সুজন একটি বিয়ের বরযাত্রী হিসেবে দুর্গাপুর থেকে জারিয়ার উদ্দ্যেশে রওনা করেছিলেন। সুজনের মোটরসাইকেলে আরো দুইজন যাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সুজন তার মোটরসাইকেলে করে আরো দু’জনসহ একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
এসময় দুর্গাপুরের শান্তিপুর কালামার্কেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সুজনের মোটরসাইকেলটি ‘হিরো আলম’ নামের ওই ব্যক্তির মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে দু’টি মোটরসাইকেলই রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই সুজন মারা যান। এতে হিরো আলম নামের মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
3 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
1 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
6 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
7 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
7 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
6 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
4 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
8 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং