editor

প্রকাশিত: 11:14 AM, August 18, 2026

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

বাঁশ-গাছ বিক্রির অভিযোগ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

7

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন না সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের রাখালগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র দাস।

1

সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন বিদ্যালয়ে আসা, শিক্ষক হাজিরা খাতা বাড়িতে নিয়ে যাওয়া, অনিয়মিত উপস্থিতি ঢেকে খাতায় অগ্রিম স্বাক্ষর করা এবং বিদ্যালয়ের সম্পদ বিক্রির অসংখ্য অভিযোগে জর্জরিত তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক পরেশ চন্দ্র দাস মাসে সর্বোচ্চ ১৫ থেকে ২০ দিন স্কুলে আসেন। সকাল ১০টা বা সাড়ে ১০টা এসে ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যেই সটকে পড়েন। নিয়মিত পাঠদান না হওয়া এবং চরম অব্যবস্থাপনার কারণে অভিভাবকরা সন্তানদের দূরের স্কুলে পাঠাচ্ছেন। বর্তমানে বিদ্যালয়টিতে নিয়মিত শিক্ষার্থী সংখ্যা মাত্র ১০ থেকে ১২ জনে নেমে এসেছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে তিনি বিদ্যালয়কে নিজের ইচ্ছেমতো পরিচালনা করছেন। গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে স্থানীয় একজন সংবাদ গ্রাহক বেলা ৩.৩০টায় গিয়ে বিদ্যালয়টি ছুটি অবস্থায় পান এবং প্রধান শিক্ষক কে অনুপস্থিত দেখেন। ইতোপূর্বে স্কুল বন্ধ থাকা অবস্থায় বিদ্যালয়ের সরঞ্জাম, গাছ ও বাঁশ বিক্রির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

একাধিকবার স্থানীয় জনতা তাঁকে হাতেনাতে আটকও করেন। বিদ্যালয়ে লক্ষাধিক টাকা মূল্যের সৌর বিদ্যুৎ’র প্যানেল থাকলেও তা অযত্নে অবহেলায় নষ্ট হয়ে গেছে। এছাড়া ভুয়া ভাউচার তৈরি করে রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা উত্তোলন, বিদ্যালয়ে সুপেয় পানিয় জলের ব্যবস্থা না করা, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের মতো জাতীয় কর্মসূচী পালন না করা এবং জুলাই গণঅভ্যুত্থান দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস পালন না করার অভিযোগও রয়েছে। এমনকি অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের অনিয়মেও তাঁর নাম এসেছে।

8

ুুুুবিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশও চরম বিশৃঙ্খল। সম্প্রতি সহকারী শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং হাজিরা খাতা গায়েব করার ঘটনা ঘটেছে। গত ৫ জুলাই বিকেলে এক সহকারী শিক্ষক হাজিরা খাতা না পেয়ে প্রধান শিক্ষককে কল দিলে তিনি জানান খাতাটি তাঁর কাছে আছে। পরদিন উক্ত শিক্ষককে বিভিন্ন হুমকি-ধামকি ও অপমানজনক কথা বলেন প্রধান শিক্ষক।

6

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে ইতিপূর্বে তিনি পরিচালনা কমিটির সাবেক সভাপতি এবং সহকর্মীদের তোপের মুখে পড়েছিলেন। বর্তমানে বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

1

এ বিষয়ে জানতে চাইলে সিলেট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিইও) শরীফ মো: নিয়ামত উল্লাহ জানান, প্রধান শিক্ষক পরেশ চন্দ্র দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়টি আমরা অবগত হয়েছি। অভিযোগগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

8 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

6 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

5 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

7 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

4 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
3