editor
প্রকাশিত: 12:57 PM, September 14, 2020
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে পুলিশের হাত থেকে লাঠি নিয়ে জাকারিয়া ও কামাল উদ্দিন নামে দুই বলগেট নৌকার চুকানিকে বেদড়ক পিঠিয়েছেন আলাউর রহমান বেলাই নামে এক ব্যক্তি। এ ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট পূর্ব বাজার খেয়াঘাট সুরমা নদীর ঘাটে।
এ সময় বাজারে অবস্থানরত শত শত লোকজন নৌযান শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা এ ঘটনার জন্য বেলাইয়ের শাস্তি দাবী করেন। ঘটনার পর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ শাহীন, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, অনেক পাথর ব্যবসায়ী নৌযান শ্রমিকরা থানায় এসে এস.আই স্বপন চন্দ্র সরকারের সাথে ঘটনার বিস্তারিত বিষেয় সাক্ষাত করে আলাউর রহমান বেলাইর বিরুদ্ধে অনেক অভিযোগ তুলে ধরে বলেন, সে থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে নানা ধরনের নেতিবাচক কর্মকান্ড করে যাচ্ছে, এতে করে থানা পুলিশের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট পূর্ববাজারে খেয়াঘাট সুরমা নদীর ঘাটে যখন থানা পুলিশের একটি টিম ডিউটি করছিল, তখন আলাউর রহমান বেলাই সেখানে উপস্থিত হয়ে পাথর বোঝাই বলগেট নৌকা ঘাটে বাঁধার সময় দুই নৌকা চুকানিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে বেলাই সেখানে ডিউটিরত এক পুলিশ সদস্যের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে দুই চুকানিকে নৌকায় বেদড়ক পিঠিয়ে আহত করে। ঘটনাটি অনেকে দেখে মারধর করতে বাঁধা প্রদান করলে আলাউর রহমান বেলাই বলে সিলে পুলিশের কাজ করে থাকে, না করলে তার চাকুরি থাকবে না। কোন ক্ষমতার বলে আলাউর রহমান বেলাই এসব ঘটনা করে যাচ্ছে সাক্ষাতকালে এস.আই স্বপনের কাছে জানতে চান তারা।
এ সময় এস.আই স্বপন বলেন, আলাউর রহমান বেলাই থানা পুলিশের এক সময় কাজকাম করত। এখন সে আমাদের কোন কাজ কাম করে না। সে পুলিশেল সোর্স নয়। সে যে দুই নৌকার চুকানিকে মারধর করেছে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখব।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই নৌকার চুকানি কানাইঘাট উপজেলার দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের নুর উদ্দিনের পুত্র জাকারিয়া ও ছাতক উপজেলার রফিক উদ্দিনের পুত্র কামাল উদ্দিনকে দেখতে যান থানার এস.আই স্বপন চন্দ্র সরকার। এদিকে দুই নৌকার চুকানিকে বেদড়ক মারধরের ঘটনায় বিক্ষুব্ধ নৌকার চুকানি ও শ্রমিকরা আলাউর রহমান বেলাইর শাস্তির দাবীতে রবিবার রাতে খেয়া খেয়াঘাট বাসস্ট্যান্ডে নৌযান শ্রমিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।
সোমবার সকাল ১১টায় খেয়াঘাট বাসস্ট্যান্ডে নৌযান শ্রমিক সমিতির উদ্যোগে তাদের দুই শ্রমিককে বেদড়ক মারধরের ঘটনার সাথে জড়িত থানা পুলিশের সোর্স আলাউর রহমান বেলাইর বিভিন্ন অপকর্ম তুলে ধরে বলেন, সে খেয়াঘাট বাসস্ট্যান্ড, সুরমা নদীর ঘাট এবং মুলাগুল লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে বেপরোয় কর্মকান্ড করে যাচ্ছে। অনেক সময় সে পাথর শ্রমিক ও নৌযান শ্রমিকদের মারধর করে থাকে। সমাবেশ থেকে এ ঘটনার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত কানাইঘাটে নৌপথে কোন ধরনের নৌকা চলাচল করবে না, অনির্দিষ্টকালের জন্য নৌকা চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।
8 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক
6 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 7
4 একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট
2 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার
4 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 3 স্থানীয় সচেতন মহল
3 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ
1 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। একাধিক মামলার আসামি
3 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান