editor
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
চিংড়ি মাছের মাথায় একধরনের স্বচ্ছ জেলি ভরে ওজন বাড়ানো হচ্ছে। বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ পণ্য।
জর্দা, জিলাপি, বুরিন্দা, মিষ্টি রাঙানোর জন্য বিক্রি হচ্ছে অননুমোদিত রং। হাত বাড়ালেই নিষিদ্ধ এনার্জি ড্রিংক। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, মেয়াদবিহীন কাটা ওষুধ। সব মিলে পণ্যের ওজন, মানে ঠকছেন ভোক্তারা।
বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নিয়মিত বাজার তদারকি অভিযানে এমন চিত্র উঠে আসে।
এপিবিএন, ৯ এর সহায়তায় নগরের কোতোয়ালী ও চকবাজার থানায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অভিযানে ১২টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫৭ হাজার ৫০০ টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।
মুহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, কোতয়ালী থানার কাজীর দেউড়ি বাজারের মিজান সওদাগরের মাছের দোকানকে জেলিযুক্ত চিংড়ি বিক্রির জন্য রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় মিশু সওদাগর, হানিফ সওদাগরের মুরগির দোকান, সুলাইমান সওদাগর, আক্তারুজ্জামানের মুরগির দোকান, হারুন সওদাগর, ইলিয়াসের মুরগির দোকান ও আব্দুল হাকিমের মুরগির দোকানকে দেড় হাজার টাকা করে জরিমানাসহ সতর্ক করা হয়।
আন্দরকিল্লার শরিফ স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য ও অননুমোদিত জর্দার রং বিক্রির জন্য সংরক্ষণ করায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় জর্দার রংগুলো।
চকবাজার থানার দিদার মার্কেটের সেভেন মার্টকে অননুমোদিত জর্দার রং সংরক্ষণ, নিষিদ্ধ ঘোষিত এনার্জি ড্রিংক সংরক্ষণ এবং বিভিন্ন বিদেশি কসমেটিকসে বৈধ আমাদানিকারকের সিল না থাকা ও নিজস্ব প্রাইস-ট্যাগ দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানাসহ বর্ণিত অননুমোদিত রং ও এনার্জি ড্রিংক ধ্বংস করা হয়।
দিদার মার্কেটের খোদেজা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চন্দনপুরা এলাকার সিটি ফার্মাকে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন কাটা ওষুধ সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে মুহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, ভোক্তাদের সচেতন হতে হবে। কোনো বিক্রেতা যেন ওজনে, মানে ঠকাতে না পারে। অননুমোদিত পণ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য গছিয়ে দিতে না পারে। সর্বোচ্চ খুচরা মূল্যের বেশি দামে পণ্য যাতে বিক্রি করতে না পারে।
4 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে
4 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
4 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর
6 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও
5 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।
6 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ
7 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
8 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া