editor
প্রকাশিত: 2:04 PM, September 7, 2020
রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জালে ধরা পড়েছে সাড়ে পাঁচ কেজি ওজনের বিপন্ন প্রজাতির সুস্বাদু ঢাই মাছ।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের মাঝ নদীতে জেলে সদেব হালদারের জালে ধরা পড়ে মাছটি।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি জেলে সদেবের কাছ থেকে প্রতি কেজি ১৬শ টাকা দরে আট হাজার ৮শ টাকায় কিনে নেন। পরে মাছটি তিনি ১৮শ টাকা কেজি দরে বিক্রির জন্য দাম চান।
ক্যাটফিস জাতীয় ঢাই মাছ একটি বিপন্ন প্রজাতি। কোথাও কোথাও শিলং নামেও পরিচিতি আছে এর। দেখতে আকর্ষণীয় ও পুষ্টিগুণে অনন্য এ মাছের আবাস পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন স্রোতস্বিনী নদীতে।
রূপালী রঙের আঁশবিহীন এ মাছ এক সময় ময়মনসিংহের ব্রক্ষপুত্র নদেও প্রচুর মিলতো। কিন্তু দূষণে কারণে বিভিন্ন নদী থেকে হারিয়ে যাচ্ছে এ মাছ। দূষণে ভারাক্রান্ত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ নদী থেকে ইতোমধ্যে একেবারেই হারিয়ে গেছে এ মাছ। এখন বাজারেও এ মাছের দেখা মেলা ভার।
২০০০ সালে আন্তর্জাতিক প্রজাতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন) ঢাইসহ ৫৪ প্রজাতির মাছকে বিপন্ন ঘোষণা করে। নদ-নদীতে পলি জমা, বর্জ্যের দূষণে ভারাক্রান্ত নদ-নদী থেকে দেশি প্রজাতির এ মাছের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে।
শিলং বা ঢাই মাছের বৈজ্ঞানিক নাম- Silonia silondia. ইংরেজি নাম- SILONDIA VACHA. আর জীবনদশা-বিপন্ন প্রজাতির। এ মাছের নিচের চোয়াল উপরের চোয়ালের চেয়ে আকারে বড়।
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর)
6 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
7 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
8 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
8 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
1 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
6 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা