editor
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
ভুটানের প্রধানমন্ত্রী ড.লোটে শেরিং এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
ভুটানের প্রধানমন্ত্রী ড.লোটে শেরিং করোনায় আক্রান্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী তাঁর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যথাযথ চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্রত আরোগ্য লাভ করে তাঁর গুরুদায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড.লোটে শেরিং।
ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি পৃথক এক বার্তায় ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেন।
এছাড়া ভুটানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে লেখা এক বার্তায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর করোনায় আক্রান্ত হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাঁদের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ ফলাফল আসে।
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
3 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
5 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
3 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
1 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
3 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 বৃহস্পতিবার
2 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
5 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন