editor
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মে ৪, ২০২৫
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে পেজটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি অপ্রত্যাশিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কিছু অনুপযুক্ত বিষয়বস্তু কিছু সময়ের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই শেয়ার করা হয়েছে বলেও দেখা গেছে। এই অপ্রত্যাশিত বাধার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এই পেজটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারের জন্য মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
পেজটি বর্তমানে রক্ষণাবেক্ষণাধীন এবং বিষয়টি তদন্ত এবং ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে সুরক্ষা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপাতত সম্পূর্ণভাবে পেজটি উদ্ধার না হওয়া পর্যন্ত ফেসবুক পেজ থেকে কোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা যোগাযোগ না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
মন্ত্রণালয়ের যাচাই করা প্ল্যাটফর্মে অফিসিয়াল ওয়েবসাইট, প্রেস বিজ্ঞপ্তিসহ অফিসিয়াল আপডেট অব্যাহত থাকবে।
শনিবার (৩ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার পর সেটা বন্ধ করে দেওয়া হয়।
8 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
7 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮
5 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান
7 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
3 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
1 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে
6 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে
8 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গত কয়েকদিন ধরে সিলেট মহানগরের প্রাণকেন্দ্রগুলোর মার্কেট, শপিং মল ও দোকানপাটে