editor
প্রকাশিত: 2:21 PM, September 8, 2020
লাদাখের বিরোধপূর্ণ সীমান্তে গুলিবর্ষণের অভিযোগ নিয়ে ফের পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে চীন-ভারত।
পাল্টা জবাব হিসেবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও। তবে চীনের দাবি, ভারতই প্রথম গুলি চালিয়েছে।
মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ভারত দাবি করেছে যে, তারা চীনের সামরিক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ‘আগাম সতর্কতামূলক’ পদক্ষেপ নিয়েছে।
ভারতের এমন বিবৃতি এই সত্য প্রকাশ করে যে, ভারতীয় সেনারাই সর্বপ্রথম অবৈধভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম, সীমান্ত অঞ্চলে স্থিতিশীল অবস্থার পরিবর্তন এবং দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘন করেছে।’
এতে আরও বলা হয়, ‘আমরা ভারতীয় পক্ষকে তাদের সীমান্তরক্ষী বাহিনীকে কঠোরভাবে শৃঙ্খলাবদ্ধ, সব উস্কানি বন্ধ, অবিলম্বে অবৈধভাবে এলএসিতে অনুপ্রবেশকারী সব সেনা প্রত্যাহার এবং উত্তেজনা বাড়াতে বা সীমান্ত পরিস্থিতি জটিল করতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ বন্ধ করার আহ্বান জানাই।’
১৫ জুন গালওয়ান উপত্যকায় চীনা সেনার হামলায় ভারতীয় সেনার এক কমান্ডার ও ১৯ সেনা সদস্যের মৃত্যু হয়। তার পর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চরম উত্তেজনা তৈরি হয়। দু’দেশই বিপুল সেনা মোতায়েন করে।
মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কোনও পর্যায়েই ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা পেরিয়ে যায়নি বা গুলি চালানোসহ যে কোনও আক্রমণাত্মক উপায় ব্যবহারের আশ্রয় নেয়নি।
7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
4 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
3 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
6 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
2 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।