editor

প্রকাশিত: 6:36 PM, November 11, 2020

‘পর্যায়ক্রমে সারা দেশে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্প সম্প্রসারণ হবে’

‘পর্যায়ক্রমে সারা দেশে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্প সম্প্রসারণ হবে’

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমবায় দিবসের ভাষণে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। এই প্রকল্প বাস্তবায়নে আমাদের আরো যত্নবান হতে হবে। প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণে দেশের মোট ১০টি গ্রামে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। পাইলট প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। তাই অত্যন্ত গুরুত্বসহকারে ও চমৎকারভাবে বাস্তবায়নের জন্য আমাদের একসাথে কাজ করতে হবে।

বুধবার আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত ৪৯তম জাতীয় সমবায় দিবসে প্রধানমন্ত্রীর ভাষণে প্রদত্ত নির্দেশনার আলোকে পরিকল্পনা গ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সমবায় দিবসে সমবায়ে নারীদের অধিকহারে অংশগ্রহণের কথা বলেছেন। তাঁর নির্দেশনার আলোকে মহিলাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। বর্তমানে দেশের ২৩ শতাংশ সমবায়ী হচ্ছেন মহিলা যাদের মাধ্যমে নারী আর্থসামাজিক উন্নয়ন ঘটার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ঘটছে। তাদের স্বনির্ভর করতে হবে। বিশেষভাবে পরিকল্পনা করে এটিকে আরো দৃশ্যমান করতে হবে।

সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালবাসা আর আন্তরিকতা থাকলে অনেক অসম্ভব কাজও অনেক সহজে সমাধান করা যায়। মূল কাজ হচ্ছে সদিচ্ছা। সমন্নিতভাবে একই লক্ষ্য, উদ্দেশ্যে নিয়ে কাজ করলে সফলতা আসবেই। কাজের গতি শ্লথ হলে সেবা প্রত্যাশীদের আগ্রহ কমে যায়। জনবান্ধব সেবা নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে একাগ্রচিত্তে নিষ্ঠার সাথে দায়িত্বপালন করতে হবে। ৪৯তম জাতীয় সমবায় দিবস অত্যন্ত সুন্দর ও সুশৃক্সখলভাবে উদযাপনের জন্য সমবায় অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীসহ সকল সমবায়ীদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: রেজাউল আহসান বলেন- সকল কর্মকর্তা কর্মচারীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের ফলেই সমবায় দিবস অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়েছে। সমবায় সমিতিগুলো কি কাজ করছে তার একটি সচিত্র প্রতিবেদন ‘‘সমবায়ের সাফল্যগাঁথা’’। আমাদের সমবায়ের অনেক সাফল্যের ইতিহাস আছে। যা সবার জানা উচিত। প্রধানমন্ত্রী নিজ হাতে ‘‘সমবায়ের সাফল্যগাঁথা’’ বইটির মোড়ক উন্মোচন করেছেন যা সমবায়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রধানমন্ত্রী সমবায় পণ্যের বিকাশে উদ্যোগ গ্রহনের কথা বলেছেন। তাই হাট বাজার, উপজেলা ও জেলা পর্যায়ে সমবায় বাজার স্থাপনে আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।