editor
প্রকাশিত: 12:56 PM, September 8, 2020
পাবনায় এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) ও জেলা প্রশাসন যৌথভাবে একটি ইউনানি ওষুধের কারখানায় অভিযান চালিয়ে বিপুল যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে। সেই সঙ্গে কারখানার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার গোয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার সংলগ্ন এম এস ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি প্রতিষ্ঠানের কারখানায় (এম এস ল্যাবরেটরিজ-ইউনানি) এ অভিযান চালানো হয়। জব্দকৃত সামগ্রীগুলো মঙ্গলবার বিনষ্ট করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ঔষধ প্রশাসন আইন অনুযায়ী কারখানার মালিক মাহবুব আলমকে নগদ ১০ লাখ টাকা জরিমানা করে সঙ্গে সঙ্গে তা আদায় করেন।
এ অভিযানে ঔষধ প্রশাসন অধিদফতর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সুকর্ণ আহমেদ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শফিক আল কামাল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে এনএসআই এবং জেলা প্রশাসন যৌথভাবে ওই কারখানায় অভিযান চালায়। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, কেমিক্যাল এবং মানবদেহের জন্য ক্ষতিকর এস এস পাওডার জব্দ করা হয়। অবৈধ এসব সামগ্রীর বাজার মূল্য ৮৯ লাখ ৫০ হাজার টাকা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর এসব পণ্য উৎপাদন, সরবরাহ ও মজুদ রাখার অপরাধে কারখানা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করে সেই টাকা আদায় করা হয়েছে। মানবদেহের জন্য ক্ষতিকর এমন উপাদান বা অবৈধ যৌন উত্তেজক ওষুধ যারা তৈরি করছেন, প্রশাসন তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে, পাবনায় বেশ কিছু ছোট ছোট কারখানা রয়েছে, যেখানে এ ধরনের অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরি করা হয়। নামে বেনামে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে এনার্জি ড্রিংকসসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরি করে পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছে। এ অবৈধ সামগ্রী গোপনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। ঔষধ প্রশাসনের ও পরিবেশ আইন অমান্য করে জনবসতিপূর্ণ পৌর এলাকার মধ্যে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের কারখানা। এসব কারখানার বিভিন্ন ধরনের কেমিক্যালের কারণে মানবদেহের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তাই জনস্বার্থে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা উচিত বলে মনে করেন স্থানীয়রা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে