editor
প্রকাশিত: 5:05 PM, September 15, 2020
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ একযুগেও নেতৃত্বের কোন রদবদল হয়নি যে সংস্থার। সেটি হচ্ছে সিলেট সদরের সাহেবের বাজার ইয়াংস্টার সমাজকল্যান সংস্থা। নানা অনিয়ম ও অপকৌশলের মাধ্যমেই একযুগ ধরে আঁকড়ে ধরে রাখা হয়েছে সভাপতির আসন। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে আজ থেকে ১২ বছর পূর্বে গঠিত হয় ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সমাজ সেবামূলক সংগঠন। সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতির পদে সমাসীন জনৈক মতিউর রহমান। প্রতিষ্ঠানটি সমাজ সেবা অফিস সিলেট কর্তৃক রেজিষ্ট্রিকৃত হলেও মানা হচ্ছে না সমাজ সেবা অধিদপ্তরের কোন নিয়ম কানুন। এলাকার সর্বসাধারনের সদস্য হওয়ার সুযোগ নেই এই সংস্থায়। শুধু সভাপতির অনুগামী ও স্বজনদের সদস্য করা হয় এতে। আর এ অপকৌশলেই প্রতি সেশনে স্বপদে বহাল থেকে যান সভাপতি । প্রতি সেশনের নির্বাচনে সভাপতি তাকে নির্বাচিত করবে যারা,তাদেরই স্থান দেওয়া হয় এই সংস্থায়।
২০১৪ সালে সংস্থার সমাজকল্যাণ সম্পাদক মাশুক মিয়া খুন হন। খুনিকে স্বপদে রেখে এক যুগপূর্তি অনুষ্ঠানে তার মুখে কেক তুলে দেন । সংস্থার যুগপূর্তি অনুষ্ঠানে উপস্থিতি ছিলনা কোন উপদেষ্ঠারা। এলাকাবাসী এটাকে একটি পারিবারিক সংস্থা মনে করেন। এ সংস্থার সাধারন সদস্যদের প্রায়ই সভাপতির স্বজন ও আপনজন। অথচ সমাজ সেবা অধিদপ্তরের বিধি মোতাবেক সমাজ কল্যাণমূলক কোন সংস্থার নির্বাহী কমিটিতে একই পরিবারের একাধিক সদস্য থাকতে পারেন না। এমনটা জানিয়েছেন সমাজসেবা সিলেট অফিসের কর্মকর্তা একরামুল কবির।
মাশুক হত্যামামলার অভিযুক্ত আসামীর ব্যাপারে সভাপতি মতিউর রহমান জানান- জামিনে থাকায় তাকে সদস্য পদে রাখা হয়েছে। বিচারে সাজা না হওয়া পর্যন্ত তার সদস্যপদ বাতিল করা যাবে না।
8 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
7 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
2 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
4 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
1 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি
1 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
2 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
5 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন