editor

প্রকাশিত: 10:06 PM, November 2, 2020

পিটিয়ে-পুড়িয়ে হত্যার প্রতিবাদে সিলেটে ‘নাগরিকবন্ধন’

পিটিয়ে-পুড়িয়ে হত্যার প্রতিবাদে সিলেটে ‘নাগরিকবন্ধন’

3

বিচারহীনতার সংস্কৃতি চালু হওয়ায় দেশে একের পর এক বিচাবহির্ভুত হত্যাকাণ্ড ঘটছে। এর সর্বশেষ উদহরণ লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগ এনে নিরীহ একজন মানুষকে গণপিটুনির মাধ্যমে হত্যা ও লাশ পুড়িয়ে ফেলা। এমন নৃশংস ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও এর উস্কানিদাতাদের বিচারের আওতায় আনতে না পারলে দেশে এমন ঘটনা আরও ঘটতে থাকবে। সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠবে।

3

লালমনিরহাটে গণপিটুনি দিয়ে ও পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে সিলেটে অনুষ্ঠিত ‘নাগরিকবন্ধন’ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। ধর্ষণ, পুলিশ হেফাজতে মৃত্যুসহ সাম্প্রতিক নানা অনিয়মের প্রতিবাদে গড়ে ওঠা নাগরিক প্ল্যাটফর্ম ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’ এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে।

এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের নেতৃবৃন্দ বলেন, ধর্মের নামে কোনো ধরণের সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে না। কেউ ধর্ম অবমাননা করলে তার জন্য প্রচলিত আইন আছে। আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি, যে কারও বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। লালমনিরহাটে গণপিটুনিতে হত্যার পর কুমিল্লায় একই অভিযোগে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব সন্ত্রাসী কার্যক্রম সরকারকেই বন্ধ করতে হবে। আইনের শাসন নিশ্চিতে সরকারকে সচেষ্ট হতে হবে।

5

বক্তারা আরও বলেন, সারাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছে। মানুষজন এখন কথা বলতেও ভয় পায়। কে কখন আক্রান্ত হবে সেই ভয়ে আছে সবাই। এমন গুমোট পরিস্থিতি থেকে মানুষ নিস্তার চায়। এজন্য সবাইকে সহনশীল আচরণ করতে হবে। উস্কানি ও গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া চলবে না।

4

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে ও দেবাশীষ দেবুর সঞ্চালনায় ‘নাগরিকবন্ধন’ চলাকালীন সমাবেশে স্বাগত বক্তব্য দেন ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক আব্দুল করিম কীম। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন, ওয়ার্কাস পার্টি সিলেটের সভাপতি সিকন্দর আলী, সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষকের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হোসেন মানিক, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ইমজা সিলেটের সাধারণ সম্পাদক সজল ছত্রী, বাসদ পাঠচক্র ফোরামের সংগঠক সুশান্ত কুমার সিনহা, কবি আবিদ ফায়সাল, কবি প্রণবকান্তি দেব, নারী নেত্রী ইন্দ্রানী সেন শম্পা, পরিবেশকর্মী আব্দুল হাই আল হাদী, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি সরোজ কান্তি, ছাত্রফ্রন্ট সিলেটের সভাপতি সঞ্জয় দাস, ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক আশরাফুল কবির, সত্যজিত চক্রবর্তী, রাজীব রাসেল, মাহবুব রাসেল, নিরঞ্জন সরকার অপু, হিতাংশু কর বাবু প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন, গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, রতন দেব, ছাত্র ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক নাবিল এইচ, ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) সিলেটের সাধারণ সম্পাদক ডা. হরিধন দাস, সংস্কৃতিকর্মী কার্তিক পাল, আশরাফুল ইসলাম অনি প্রমুখ।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

5 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

2 ‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

4 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

2 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

8 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। 7 শুক্রবার (১০

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

7 ‎‎‎‎দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

2 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 5

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

4 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট

1
4