editor
প্রকাশিত: 12:32 PM, October 17, 2020
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ৯৫ ভাগ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, এখানে ভোটারবিহীন নির্বাচন হচ্ছে। আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এটা প্রহসনের নির্বাচন। তারপরও নির্বাচনে শেষ পর্যন্ত দেখতে চাই। দেশবাসীকে দেখাতে চাই, এই কমিশন প্রহসনের নির্বাচন করছে।
আজ শনিবার বিকেলে ভোট চলাকালে তিনি এই দাবি জানান। এ সময় তিনি পুনরায় নির্বাচনের দাবি জানান।
সালাহউদ্দিন বলেন, ১৪ ওয়ার্ডের অধিকাংশ ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি কেন্দ্র পরিদর্শন করে আমাদের কোনও এজেন্ট পাইনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে আজ পর্যন্ত কোনো নির্বাচন করতে পারেনি। তাই আজকের নির্বাচনও সুষ্ঠু হবে না বলেই আমি মনে করি। বেশিরভাগ কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। এজন্য ৯০ থেকে ৯৫ ভাগ কেন্দ্রে আমাদের এজেন্ট নেই।
শনিবার সকাল ৯টায় এ আসনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১৪টি ওয়ার্ড এবং ডেমরা, যাত্রাবাড়ী এবং কদমতলী থানার কিছু অংশ নিয়ে এ আসন বিস্তৃত। এসব এলাকার ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
8 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
8 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
3 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
4 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
4 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
5 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা