admin
প্রকাশিত: 1:28 PM, November 30, 2020
অনলাইন ডেস্ক
অভিনেতা চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডের বলিউড যাত্রা শুরু হয়েছে এই এক বছর হল, তিনি এরই মধ্যে চারটি ফিল্মে এবং একাধিক বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে তার বিশাল ভক্তদল তৈরি হয়েছে, “আমি অভিনয়শিল্পী হবার লক্ষ্য নিয়ে এখানে এসেছি, তাই আমি আমি আমার স্বপ্ন পূরণের পথে আছি। আমাদের তো ভক্ত দর্শক লাগবেই, তাদের সমর্থন থাকলে আর কি লাগে?” অনন্যা বলেন। গত বছর করণ জোহরের পৃ‘পোষকতায় ‘স্টুডেন্ট অফ দ্য ইযার টু’ দিয়ে তার অভিনয় ক্যারিয়ারের সূচনা হয়। ২২ বছর বয়সী অনন্যার স্বপ্নের যাত্রা অব্যাহত আছে। এর মধ্যে তার আরও দুটি ফিল্ম মুক্তি পেয়েছে। একটি কার্তিক আরিয়ান আর ভূমি পেদনেকারের সহাভিনয়ে ‘পতি পতœী অওর উও’ আর অন্যটি খালি পিলি’, পরেরটি ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়েছে। তাকে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে, এর একটিতে তিনি অনুরাগ কাশ্যপের নির্দেশনায় কাজ করেছেন। “আমার হাতে বেশ কয়েকটি প্রজেক্ট আছে। এর মধ্যে দীপিকা পাডুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে শকুন বাত্রার আগামী চলচ্চিত্রটি যেমন আছে, তারা আমার প্রিয় তারকা বলে কাজ করা অপেক্ষায় আছি। আমিড এছাড়াও বিজয় দেবারকোন্ডার সঙ্গে পুরি জগন্নাধের ফিল্মে কাজ করব,” তিনি বলেন। “এই ফিল্মগুলো নিয়ে আমি রোমাঞ্চিত, তবে একটি পূর্ণাঙ্গ অ্যাকশন ফিল্মে কাজ করা আমার স্বপ্ন,” অনন্যা বলেন।
5 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 5 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া
2 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
5 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
5 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 2 বুধবার (১২
7 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে
7 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার