editor

প্রকাশিত: 7:12 AM, September 16, 2020

পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারতের কৃষক

পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারতের কৃষক

5

ডেস্ক রিপোর্ট

6

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে দেশটির কৃষকরা। মৌসুমি বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির পর পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল মধ্য প্রদেশ, গুজরাট, কর্নাটক ও মহারাষ্ট্রের কৃষকরা যখন ভালো মূল্য পেতে শুরু করেছেন; তখনই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত আসে। সর্বভারতীয় কৃষাণ সভার পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে মহারাষ্ট্র রাজ্যের জোট সরকারের অন্যতম অংশীদার শারদ পাওয়ার টুইট বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কারণে পাকিস্তানের মতো দেশগুলো লাভবান হবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত মার্চ মাসে ভারতে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫ রুপিতে। সম্প্রতি দেশটির সবচেয়ে বড় পেঁয়াজের বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওয়ে সেই মূল্য দ্বিগুণ বেড়ে ৩০ রুপি ছাড়িয়ে গেছে। এরপরই সোমবার (১৪ সেপ্টেম্বর) আকস্মিকভাবে দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় পণ্যটি রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়। ভারত সরকারের এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশের বাজারেও বেড়ে গেছে পণ্যটির দাম।

সর্বভারতীয় কৃষাণ সভার সাধারণ সম্পাদক ড. অজিত নাভালে বলেছেন, এই নিষিদ্ধের সিদ্ধান্ত কেবল মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদকদের জন্য প্রতারণামূলক নয়; বরং সারা ভারতের কৃষকদের সঙ্গেই তা করা হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘কৃষকরা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে আর রাস্তায় বেরিয়ে বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি অভিযোগ করেন, বিহারের আসন্ন নির্বাচনে পুনর্নির্বাচিত হতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, পেঁয়াজের দাম বাড়লে রাজ্যটির ক্ষমতাসীন দলের ভোটে টান পড়ার আশঙ্কা ছিল।
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রেসিডেন্ট শারদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পিযুষ গয়ালের সঙ্গে আলোচনা করে তাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। টুইটারে তিনি লিখেছেন, ‘এই নিষিদ্ধের কারণে উপসাগরীয় বিভিন্ন দেশসহ শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পেঁয়াজের বাজারে ভারতের রফতানি ক্ষতিগ্রস্ত হবে।’
আরেক টুইট বার্তায় শারদ পাওয়ার বলেন, ‘কেন্দ্রীয় সরকার আকস্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলে এই সিদ্ধান্তের ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে আর গত রাতে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা আমার সঙ্গে যোগাযোগ করে তাদের প্রতিক্রিয়া কেন্দ্রীয় সরকারকে জানানোর অনুরোধ করে।… আমি পিযুষ গয়ালকে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।’

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

6 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

3 ‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

2 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

5 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

3 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। 7 শুক্রবার (১০

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

4 ‎‎‎‎দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

2 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

2 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট

1
8