editor
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশটেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সিলেট অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে প্রকৌশলী মোঃ এজাজুল হক ম্যানেজার ফোন-২ বিটিসিএল সিলেট থেকে টেলিযোগাযোগ অধিদপ্তর ঢাকায় ডেপুটি ডিরেক্টর পদে পদোন্নতি জনিত বদলী উপলক্ষে গতকাল ১০ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় নগরীর তালতলাস্থ বিটিসিএল ভবনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিটিসিএল সিলেট বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী জাকির হোসেন ভূইয়া’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটিসিএস সিলেটের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আব্দুস সামাদ, মৌলভীবাজার বিটিসিএল এর অবঃ উপ-মহাব্যাবস্থাপক ইশুতুষ চক্রবর্তী, বিটিসিএল এর রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ সভাপতি আজিজুর রহমান, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুশান্ত দেব, শ্রমিক কল্যাণ সম্পাদক মিজানুর রহমান খোকন, সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, সিলেট জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল।
কবির আহমদ শাহীন ও মোঃ শাহাজাহান পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটিসিএল ফেডারেল ইউনিয়ন (সিবিএ) সিলেট অঞ্চলের সভাপতি সূদর্শন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান, বিটিসিএল হবিগঞ্জ অঞ্চলের সভাপতি ও হবিগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইলিয়াছ মিয়া সাধারণ সম্পাদক শিশির কুমার দাস,বিটিসিএল মৌলভীবাজার অঞ্চলের সভাপতি কবির আহমদ শাহীন, সাধারন সম্পাদক রামজিত সিংহ, সিলেট অঞ্চলের সাংগঠনিক সম্পদক মনির উদ্দিন, ওয়ার্কচার্জ শ্রমিকের সভাপতি বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সিলেট অঞ্চলের সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক সাজা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কুনু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন টিএন্ডটি মসজিদের ঈমাম মাওলানা নাজমুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দীন খান এডভোকেট বলেন, মানুষের কল্যাণে কাজ করলে দুনিয়া ও আখেরাতে সম্মানিত হওয়া যায়। প্রকৌশলী মোঃ এজাজুল হক সরকারি চাকুরীর পাশাপাশি শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার অবিচল নেতৃত্বে সিলেটের শ্রমজীবী মানুষ আজ ঐক্যবদ্ধ।
বক্তারা প্রকৌশলী এজাজুল হকের কর্মময় জীবনে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রকৌশলী এজাজুল হককে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
7 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
5 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
2 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
2 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
2 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
1 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
8 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ