editor
প্রকাশিত: 7:57 PM, September 2, 2020
ঢাকা: এক-এগারোর সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তির জন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক-এগারোর সরকারের সময় যখন আমাকে গ্রেফতার করা হয়, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়— সেই সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার মুক্তির জন্য অনেক কাজ করে গেছেন।
তিনি বলেন, আজকে আমরা ভারতের প্রাক্তন মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করছি, ৩১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে বাংলাদেশে তার জন্য শোক দিবস ঘোষণা করেছি। তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। আর সবচেয়ে বড় কথা— আমাদের যে কোনো দুঃসময়ে তিনি পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন।
শেখ হাসিনা আরও বলেন, আমি এইটুকু বলতে পারি, ১৯৭৫-এর পর যখন আমরা দিল্লিতে ছিলাম, তখন তিনি ও তার পরিবার সবসময় আমাদের দেখাশোনা ও সব বিষয়ে সহযোগিতা করেছেন। পরববর্তীতে বিভিন্ন দুঃসময়ে তিনি সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে, পদ্মা সেতু নিয়ে যখন উদ্যোগ নিই তখন ওয়ার্ল্ড ব্যাংক লাগলো, তারপরে ওয়ান ইলেভেনে আমি যখন গ্রেফতার হলাম, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। সেই সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার মুক্তির জন্য অনেক কাজ করে গেছেন। ভারতের সরকার এবং প্রণব মুখার্জি নিজেই উদ্যোগ নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি (প্রণব মুখার্জি) সবসময় পাশে দাঁড়িয়েছেন, তাকে আমরা সবসময় পাশে পেয়েছি। মুক্তিযুদ্ধ চলাকালে ভারত আমাদের স্বীকৃতি দিয়েছে— সেখানেও তার ভূমিকা রয়েছে। শুধু ভারতে না, আন্তর্জাতিক পর্যায়েও তার একটা অবস্থান ছিল এবং আমাদের পাশে সবসময় ছিলেন; এটাই হলো বড় কথা। তিনি খুব প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ, খুব লেখাপড়া জানতেন, সবকিছুতেই তার একটা দূরদর্শী চিন্তা ছিল।
5 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
7 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 5 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে
3 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
3 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
2 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 2 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত