editor

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

প্রতিদিন ৩২ শিশু পানিতে ডুবে মারা যায়

প্রতিদিন ৩২ শিশু পানিতে ডুবে মারা যায়

7

বাংলাদেশে প্রতিদিন গড়ে ৩২টি শিশু পানিতে ডুবে মারা যায়। এদের বয়স ১ থেকে ৪ বছর। এক বছরে এই দুর্ঘটনায় শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১২ হাজার। বেসরকারি সংগঠন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের সাত উপজেলায়। গবেষণা চালিয়ে এ তথ্য পায়।

আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ ব্রিফিংয়ে এই গবেষণা তথ্য তুলে ধরেন সিআইপিআরবির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আমিনুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, ব্লুমবার্গ ফিলানথ্রপিসের আর্থিক সহায়তায় যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়, সিআইপিআরবি এবং আইসিডিডিআরবির যৌথ উদ্যোগে দেশের সাতটি উপজেলা—রায়গঞ্জ, মনোহরদী, শেরপুর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর ও দাউদকান্দিতে এই গবেষণা পরিচালিত হয়।

7

ব্রিফিংয়ে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, সারা বিশ্বে আঘাতজনিত কারণে শিশুমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ পানিতে ডুবে মৃত্যু। এ কারণে প্রতিবছর ৩ লাখ ৫৯ হাজার জন পানিতে ডুবে মারা যায়, যার মধ্যে ৯৭ শতাংশ দুর্ঘটনা ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। পানিতে ডুবে শিশুমৃত্যুর মধ্যে ২০ শতাংশের বয়স ৫ বছরের কম। এই মৃত্যু রোধ করতে শিশুর প্রতি সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, ডে-কেয়ার সেন্টার, শিশুবেষ্টনী সহায়ক ভূমিকা রাখবে।

বাড়িতে একজন মা যখন গৃহস্থালির কাজে ব্যস্ত থাকেন, তখন পানিতে ডুবে শিশুমৃত্যুর মতো ঘটনা ঘটে। এ কথা জানিয়ে আমিনুর রহমান বলেন, ‘মা যখন রান্না, কাপড় ধোয়া, পরিবারের কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখন এ দুর্ঘটনা ঘটে বেশি। সকাল ৯টা থেকে বেলা ১টার মধ্যে শিশুদের পানিতে ডুবে যাওয়ার ৫০ শতাংশ ঘটনা ঘটে। এ সময়ে বাড়ির পাশের পুকুর, খালে ডুবে শিশুরা মারা যায়। এসব জলাশয় সাধারণ বাড়ি থেকে ২০ মিটার দূরত্বের মধ্যে থাকে। শিশুকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখলে এ দুর্ঘটনা রোধ করা সম্ভব।’

1

গবেষণার চার বছর পর এ ফলাফল প্রকাশ কেন, এমন প্রশ্নের জবাবে আমিনুর রহমান বলেন, গবেষণা হলেই তা দ্রুত প্রকাশ করা যায় না। এটি পর্যালোচনা করা হয়। এরপর কোনো সাময়িকীতে প্রকাশিত হয়। তাঁদের গবেষণার ফলাফলও একটি আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে বলে জানান।

8

সিআইপিআরবির উপপ্রধান পরিচালক আমিনুর রহমান বলেন, গবেষণার অংশ হিসেবে ৫৫ হাজার ৭৯০টি শিশুবেষ্টনী (প্লে-পেন) এবং ৩ হাজার ২০৫টি ডে-কেয়ার সেন্টার (‘আঁচল’) ৭ উপজেলার ৫১টি ইউনিয়নে স্থাপন করা হয়। গবেষণার ২ বছর ধরে প্রায় ১২ লাখ জনগোষ্ঠীর দুর্ঘটনাজনিত আঘাত বিষয়ে পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ১ বছর থেকে ৪ বছর বয়সী ১ লাখ ২২ হাজার ২৩ শিশু অন্তর্ভুক্ত ছিল। এ গবেষণার ৭০ হাজার শিশুকে ডে-কেয়ার সেন্টার ও শিশুবেষ্টনী বা উভয় কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

2

Sharing is caring!


আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ সংবাদ

নাট্যমঞ্চ সিলেট এর তিন যুগে পদার্পণে আগুণের পরশমণি

নাট্যমঞ্চ সিলেট এর তিন যুগে পদার্পণে আগুণের পরশমণি

1 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মিলন মিয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মিলন মিয়া

6 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

8 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি নেতা আতাউর রহমান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি নেতা আতাউর রহমান

1 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা খন্দকার মুক্তাদিরের স্বপ্ন

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা খন্দকার মুক্তাদিরের স্বপ্ন

1 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া মাহফিল

4 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বিএনপি নেতা আব্দুল হান্নান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বিএনপি নেতা আব্দুল হান্নান

2 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা বখতিয়ার আহমদ ইমরান

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা বখতিয়ার আহমদ ইমরান

6 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া

1
6