editor

প্রকাশিত: 5:04 PM, October 26, 2020

প্রতিমা বিসর্জনের মধ্যেদিয়ে সিলেটে এবার ‘অন্যরকম’ দুর্গোৎসব সম্পন্ন

প্রতিমা বিসর্জনের মধ্যেদিয়ে সিলেটে এবার ‘অন্যরকম’ দুর্গোৎসব সম্পন্ন

5

নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা। নগরীর বিভিন্ন পূজা মন্ডপ থেকে পূণ্যার্থীরা সুরমা নদীর চাদনী ঘাটে প্রতিমা বিসর্জন দিতে জড়ো হন। জানা যায়, ৫ দিনে পূর্বে পৃথিবীতে পা রাখেন দেবী দূর্গা। দুঃখ কষ্ট দূর করতে আসেন দেবী। আর ৫ দিনপর আজ মর্ত্যলোক ছেড়ে স্বর্গলোকে প্রস্থান করবেন দেবী। আর দেবী দূর্গাকে শেষ বিদায় দিতে সিলেটের ঐতিহ্যবাহি চাঁদানীঘাটস্থ সুরমা নদীর তীরে ভিড় করেছেন ভক্তবৃন্দরা। গতকাল সোমবার বিকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে সিলেটে এবার ‘অন্যরকম’ দুর্গাপূজা উদযাপিত হলো। উৎসবহীন এমন পূজায় খুব একটা মন ভালো নেই সনাতন ধর্মালম্বীদের।
মণ্ডপে পর্যাপ্ত আলো-বাতাসের জন্য খোলামেলা রাখা, শুধু পুষ্পাঞ্জলি দানের সময় মাইকের ব্যবহার করা, সাউন্ড সিস্টেম বা ডিজের ব্যবহার না করা- এবার বাধ্যতামূলক ছিলো। স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাবেশ ও শোভাযাত্রা করা হয়নি এবার। মণ্ডপের প্রবেশমুখে জীবাণুনাশক স্প্রে করা অথবা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা ছিল। পূজার্থী ও দর্শনার্থীদের মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। মণ্ডপ গেটে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়াতে অল্পসংখ্যক পূজার্থীকে দফায় দফায় পুষ্পাঞ্জলি দান অথবা ভার্চুয়াল পুষ্পাঞ্জলি দানের ব্যবস্থা রাখা। শারীরিক দূরত্ব বজায় রেখে মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের আলাদা ব্যবস্থা রাখা। আতশবাজি বা পটকা পরিহার করা, সন্ধ্যার পর দল বেঁধে মণ্ডপে না যাওয়া- কভিড-১৯-এর কারণে এমন বাধ্যবাধকতা রাখা হয়েছে এবারের পূজায়।
করোনা পরিস্থিতিতে নিজে সুস্থ থাকা এবং অপরকে নিরাপদ রাখার প্রত্যয়ে সিলেটে এবারের দুর্গাপূজা পালিত হয় একেবারে সংক্ষিপ্ত পরিসরে। সনাতন ধর্মালম্বীদের অনেকেই বলছেন- এমন বাধ্যবাধকতা থাকায় অনেকটা প্রাণহীন এবারের পূজার প্রতিটি দিন। এ কারণে সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন বিকেলের পর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি মণ্ডপ দর্শনার্থীদের ভিড়ে সরগরম থাকলেও এবারের পূজায় ছিলো না সেই দৃশ্য।
বাধ্যবাধকতা ও মণ্ডপে পুলিশ মোতায়েন না থাকায় অধিকাংশ সনাতনী ভক্ত বের হয়নি বাসা থেকে। করোনার প্রাণহীন এমন পূজায় মন খারাপ বেশিরভাগ দর্শনার্থীর। এমন অবস্থায় সিলেটে গতকাল সোমবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হলো বহুল প্রতীক্ষিত পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতেও রাখা হয়েছিল বাধ্যবাধকতা। সূর্যাস্তের মধ্যে সম্পন্ন করতে হয় প্রতিমা বিসর্জন।
গত রোববার ছিল মহানবমী। নবমী পূজা শেষে যজ্ঞাদি অনুষ্ঠিত হয়। যজ্ঞ নবমী পূজার মধ্য দিয়ে ভক্তরা দুর্গতিনাশিনী, মহিষাসুর মর্দিনীর আরাধনা করেন। মহানবমীর রাতে নগরীর পূজামন্ডপগুলোতে ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীদের কিছু টা ভিড় ছিলো। তবে করোনা পরিস্থিতিতে অন্যান্যবারের মতো ততটা ভিড় লক্ষ্য করা যায়নি।
নগরীর দাড়িয়াপাড়ার চৈতালী সংঘ, দাড়িয়াপাড়ার ঝুমকা সংঘ, শ্রী শ্রী রক্ষাকালি বাড়ি, সনাতন যুব ফোরাম, মির্জাজাঙ্গালের দত্ত কুঠির, জল্লারপাড়ের সত্যম শিবম সুন্দরম, লামাবাজারের তিন মন্দির, মাছুদিঘিরপাড়ের ত্রিনয়নী, মাছিমপুর মণিপুরীপাড়ার শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির ও মাছিমপুর কুরি পাড়া, চালিবন্দর, কাস্টঘর, যতরপুর, তোপখানা, শেখঘাট, রায়নগর, ঝেরঝেরিপাড়া, শিবগঞ্জ, গোপালটিলা, বালুচর, দুর্গাবাড়ি, আম্বরখানা, করেরপাড়া, আখালিয়া কালিবাড়ি, গোটাটিকর, জৈনপুর ও শিববাড়ি পূজামণ্ডপে মানুষের ভিড় কিছু দেখা যায় ।
এদিকে, প্রতিমা বিসর্জনের কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত দেব, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় পূজা কমিটির সদস্য রজতকান্তি ভট্রাচার্যসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এদিকে আয়োজকরা জানান, প্রতি বছরের তুলনায় এ বছর একটু ভিন্ন ভাবে পূজা উদযাপন করতে হয়েছে। কারণ কোভিড-১৯ করোনাভাইরাসের প্রাদূভাবের প্রভাবে। বিজয়া দশমীতে দুর্গার আশীর্বাদ নিয়েছেন ভক্তরা। জ্যেষ্ঠদের প্রণাম করে আশীর্বাদ নিয়েছে কনিষ্ঠরা। শুভেচ্ছা বিনিময় হয়েছে স্বজনদের সঙ্গে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজার দশমীতে।
এ বিষয়ে কথা হলে সুর্বণা দাশ নামে এক ভক্ত বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যগত দিকটা মাথায় সব কিছুর আয়োজন ছিল। সীমিত পরিসরে পূজা পালন করা হয়েছে। দেবীর বিদায়ের কষ্ট ভুলে থাকতে এবং হাসি মুখে বিদায় জানানোর জন্য দশমীতে ভক্তরা মত্ত হয়ে থাকেন সিঁদুর খেলায়। এবছরও হয়েছে তবে খুব সীমিত ভাবে। তিনি আরও বলেন, প্রতিবার প্রতিমা বিসর্জন পূর্বে পুরো নগরীতে ঢাক ঢোল বাজিয়ে শোভা যাত্রা করা হলো না।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

4 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

4 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

8 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

8 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

3 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

7 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

3 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

7 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

1
6