editor

প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

প্রতিষ্ঠার ১৮ বছরেও নির্বাচন হয়নি দেবীদ্বার পৌরসভায়

প্রতিষ্ঠার ১৮ বছরেও নির্বাচন হয়নি দেবীদ্বার পৌরসভায়

6

ডেস্ক রিপোর্ট:-

2

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠার ১৮ বছর পরও নির্বাচন হয়নি। সীমানা নির্ধারণ নিয়ে মামলা থাকায় এখানে নির্বাচন হচ্ছে না। আগামী ডিসেম্বর মাসে জেলার আটটি পৌরসভার মধ্যে সাতটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। দেবীদ্বার নিয়ে কোনো ঘোষণা না এলেও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছয়জন মাঠে আছেন।
পৌর দপ্তরের নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ২০০২ সালের আগস্ট মাসে দেবীদ্বার উপজেলার সদর ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ এবং সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে এ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২০০৭ সালের ১৮ মার্চ বড় আলমপুর এলাকার বাসিন্দা আবদুল মতিন সরকার পৌরসভার মধ্যে থাকতে চান না এ মর্মে হাইকোর্টে একটি রিট করেন। তাঁর ওই রিট পিটিশন খারিজ করে দেন হাইকোর্ট। এরপর ২০০৭ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি আপিল করেন। বর্তমানে ওই মামলা বিচারাধীন।

4

এদিকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকলেও নির্বাচন করার জন্য পৌর এলাকায় ফেস্টুন ও ব্যানার টাঙিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রত্যাশীরা। গত বৃহস্পতিবার দুপুরে পৌরসভার খাদ্যগুদাম এলাকা ও মোহনা আবাসিক এলাকায় পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেমের ছবিসংবলিত ফেস্টুন বিভিন্ন খুঁটিতে দেখা গেছে। তিনি বলেন, ‘তফসিল হলে দলের কাছে মনোনয়ন চাইব।’
একই এলাকায় উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলামের শত শত পোস্টার টাঙানো আছে। এই পৌরসভায় মেয়র পদে আরও নির্বাচন করতে চান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ওরফে ভিপি রাজু, পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কেফায়েত উল্লাহ ও স্বপন মোল্লা এবং পৌর আওয়ামী লীগের সদস্য কাইয়ুম ভূঁইয়া।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, সীমানা নিয়ে মামলা আছে। সেটি শেষ হলে নির্বাচন হবে। স্থানীয় সাংসদ ও দলের লোকজন মিলে প্রার্থী ঠিক করবেন।

কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, তাঁরা এবারও ভোটার তালিকা হালনাগাদ করে রেখেছেন। নির্বাচন হলে এখানে ৪০ হাজার ৮৬৭ জন ভোটার ভোট দিতে পারবেন।

5

পাঠাগারে চলছে দাপ্তরিক কাজ

২০০৪ সালের ২৫ জুন পৌরসভার পশ্চিম প্রান্তে গুনাইঘর এলাকার প্রায় ৩ একর জায়গার ওপর ৯৮ লাখ টাকা ব্যয়ে দ্বিতল পৌর ভবন কাজ শুরু হয়। ২০০৫ সালের ডিসেম্বরে এর উদ্বোধন করা হয়। ২০০৮ সালের জানুয়ারি মাসে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দূরত্বের কারণ দেখিয়ে সেখান থেকে পৌরসভার কার্যক্রম স্থানান্তর করা হয় উপজেলা পরিষদসংলগ্ন সরকারি পাঠাগারে। বর্তমানে পাঠাগারের দ্বিতীয় তলার একটি কক্ষ এবং নিচতলার দুটি কক্ষে পৌরসভার কাজ চলে।
দেবীদ্বার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান বলেন, তিনি যোগদানের বহু আগ থেকে পাঠাগারে চলছে পৌরসভার কার্যক্রম। পৌর ভবন নিয়ে এখানকার মানুষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। যে কারণে ভবনটি খালি পড়ে আছে। নির্বাচিত জনপ্রতিনিধি এলে নিশ্চয়ই এর একটা সুরাহা হবে।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

4 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

4 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

4 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

3 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

2 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি

1
5