editor
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ এজি ইলেকট্রনিক্স ও মোসারত মাইক হাউসের স্বত্ত্বাধিকারী সিলেট নগরীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. আবাদ হোসেন, মো. ইরফান হোসেন, মো. ইমদাদ হোসেন, মো. আনিস ও তার ভাতিজা নুর মো. আদনানের বিরুদ্ধে জিন্দাবাজারস্থ এম এস ইলেক্ট্রনিক্স সেন্টারের মালিক মো. আব্দুল গফুরের দায়েরকৃত প্রতিহিংসা মূলক মামলার ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
তারা রোববার জিন্দাবাজারস্থ এজি ইলেকট্রনিক্স ও মোসারত মাইক হাউস পরিদর্শনকালে এই বিবৃতি প্রদান করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে বলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি, সিলেট জেলা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সভাপতি ও এজি ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মো. আনিস ও সিলেটের প্রাচীনতম ব্যবসা প্রতিষ্ঠান মোসারত মাইক হাউসের স্বত্ত্বাধিকারীদের বিরুদ্ধে সাজানো মামলা দায়েরের ঘটনা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত দুঃখজনক। সিলেটের ব্যবসায়ীদের সুখ, দুঃখ ও স্বার্থ রক্ষার জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন সংগঠন রয়েছে। কিন্তু তাদের সাথে কোনো পরামর্শ না করে বা বিচারপ্রার্থী না হয়ে সম্মানিত ব্যবসায়ীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দায়েরের ঘটনা গোটা ব্যবসায়ীদের মনে আঘাত দিয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ অবিলম্বে পুলিশ প্রশাসনকে সুষ্ঠ ও সঠিক তদন্ত করে এবং কারো দ্বারা প্রভাবিত না হয়ে প্রকৃত ঘটনা উৎঘাটন পূর্বক বিতর্কিত এই মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় ব্যবসায়ীরা ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে কঠোর কর্মসূচী প্রদান করতে বাধ্য হবেন।
বিবৃতি দাতারা হলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়া চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মল্লিক মুন্না, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, মিলাদ আহমদ, আল-হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, বাংলাদেশ মোবাইল ডিস্ট্রিভিউশন ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন রাজু প্রমুখ।
উল্লেখ্য, আব্দুল গফুরের ছেলে মো. এবাদুল্লাহ আল সাহাদকে সম্প্রতি ইয়াবা সহ পুলিশ গ্রেফতার করে। এর আগে তাদের প্রতিষ্ঠানে নকল ফ্রিজ বিক্রির দায়ে তাদের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় পিতা, পুত্র সহ চারজন আটক হন। সর্বশেষ উক্ত আব্দুল গফুর নিরীহ ও শান্তিপ্রিয় ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিহিংসা মূলক মামলা দায়ের করে আবারো আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। বিজ্ঞপ্তি
5 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
7 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
3 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
4 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
4 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
1 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
5 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)