admin

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

প্রধানমন্ত্রীর কাছে সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের দাবী জানাবো : এম এ মান্নান

প্রধানমন্ত্রীর কাছে সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের দাবী জানাবো : এম এ মান্নান

2

নিজস্ব প্রতিবেদক

5

করোনামুক্ত হয়ে প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। শনিবার (১২ ডিসেম্বর) সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে একদিনের সরকারি সফরে সিলেট এসে পৌছেন মন্ত্রী।
এসময় বিমানবন্দরে মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে তিনি দক্ষিণ সুনামগঞ্জে নিজ বাড়িতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান ও মতবিনিময় সভায় যোগ দেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির পরিচালালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, মহানগর আওয়ামী লীগ নেতা এড. শামসুল ইসলাম, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, মাসুদ কামাল সুফি, ছফু আহমদ, আলী হেসেন, জাহাঙ্গীর আলম জাবেদ,মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের সাধারণ সম্পাদক জবরুল ইসলামসহ,সিলেট ও সুনামগঞ্জ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিমানবন্দরে সংবর্ধনায় পরিকল্পনা মন্ত্রী বলেন, সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা আমার আছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়টি নিয়ে দাবি উপস্থাপন করবো।
বিকালে মন্ত্রী সুনামগঞ্জ উপশহর মাঠে ভাটি বাংলার উন্নয়ন নিয়ে বিশাল মতিবিনিময় সভায় বক্তব্য রাখবেন। সন্ধ্যায় তিনি ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে দীর্ঘদিন দিন পর মন্ত্রীর আগমনে ভাটি বাংলার রাজধানী খ্যাত সুনামগঞ্জে আনন্দের জোয়ার বইছে। বিশেষ করে সুনামগঞ্জ টেক্সটাইল কলেজ, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ সুনামগঞ্জ, সুনামগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও পরিকল্পনা করায় মন্ত্রীর আগমনে গোটা সুনামগঞ্জ জুড়ে সাজসাজ রব বিরাজ করছে। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক জুড়ে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরন। পথে পথে মন্ত্রীকে বরণ করে নিতে চলছে সর্বাত্বক প্রস্তুতি।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

2 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

3 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

4 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

8 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

3 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 8 রবিবার

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

3 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

1 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 1 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ক্যাব সিলেটের প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ক্যাব সিলেটের প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত

6 বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬ উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

1
5