editor
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১
নিজস্ব প্রতিবেদক
উগ্র সাম্প্রাদায়িক গোষ্ঠীর অতর্কিত হামলায় সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু সম্প্রাদায়ের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই সহায়তা নিয়ে সিলেটে পৌছান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেটের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম নাদেল, আওয়ামী লীগের ত্রাণ পূণর্বাসন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী এবং কেন্দ্রীয় ত্রাণ উপ কমিটির সদস্যরা। কেন্দ্রীয় নেতারা এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। এসময় অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন পিপি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য তাহমিন আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহতাবুল হাসান সমুজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন পিপি এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটে পৌঁছার পর নেতারা দুপুরে সড়ক যোগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার উদ্দেশ্যে রওনা হন। সেখানে উগ্র সাম্প্রাদায়িক গোষ্ঠীর অতর্কিত হামলায় ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু সম্প্রাদায়ের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর তরফ থেকে দেওয়া ত্রাণ ও অর্থ সহায়তা তুলে দেবেন নেতারা।
একটি ফেইসবুকের পোস্টকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের সমর্থকরা ১৭ মার্চ সকালে সুনামগঞ্জের শাল্লার নোয়াগাও, কাশিপুর, নাচনী, চণ্ডিপুর গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা চালায়। ওই হামলায় ৬০-৭০টি বাড়িঘর ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করা হয়। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ও দিরাই থেকে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
3 সিটি করপোরেশনের পর দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় সিলেট,
5 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
4 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল
5 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও
7 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত
2 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। রবিবার (১৫
8 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই
4 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 4 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়