editor

প্রকাশিত: 11:57 AM, September 4, 2020

প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়েছে হাওরের উন্নয়নে- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়েছে হাওরের উন্নয়নে- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনা মহামারির কারণে আমাদের প্রকল্পগুলো কিছুটা গতিহীন হলেও আমাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে টাকা কোনো সমস্যা নয়। বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন দাতা সংস্থা আমাদের ঋণ দিতে খুবই আগ্রহী। কিন্তু সমস্যা হচ্ছে মহমারি করোনা। আমাদের অনেক বড় প্রকল্পের বিদেশি এক্সপার্টরা নিজ নিজ দেশে চলে গেছেন। এ কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। তিনি দেশের উন্নয়ন-অগ্রগতি তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনার চেক স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিতরণকালে এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক সুনামগঞ্জ প্রেস ক্লাবের ৩৫ জন সাংবাদিককে প্রদান করেন।সুনামগঞ্জ প্রেস ক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে  এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক এ কে এম মহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অবহেলিত সুনামগঞ্জকে দেশের সম্ভাবনাময় ‘কুমারী এলাকা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ এলাকা এত দিন আড়ালে ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়েছে হাওরে। তিনি হাওরের প্রতি আগ্রহী। হাওরের প্রতি তাঁর সীমাহীন আবেগ রয়েছে। এই বিশাল কুমারী এলাকাকে উন্নয়নে বদলে দিতে তিনি হাওরবাসীর প্রতি খুবই আন্তরিক। তাই হাওরের উন্নয়নে কোনো প্রকল্প নিয়ে গেলে তিনি সঙ্গে সঙ্গে অনুমোদন দিয়ে দেন। পরে তিনি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর