editor
প্রকাশিত: 10:32 AM, September 25, 2020
সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রবীণ মুরব্বীদের সম্মানার্থে ও প্রতিবন্ধীদের কষ্ট লাঘবে ভাতা প্রদান করে যাচ্ছেন। সরকারের এই সুযোগ-সুবিধা গ্রহণ করে উপকৃত হওয়ায় সুবিধাভোগীরা আজীবন জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। তিনি বলেন, সফল এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের অসংখ্য উন্নয়নের পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিবর্গ ছাড়াও সর্বস্তরের জনগণ সুযোগ-সুবিধা ভোগ করছেন। বিগত দিনে ভাতা প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত করা হলেও আওয়ামীলীগ সরকারের আমলে দেশের সর্বস্তরের জনগণ সুবিধা ভোগ করছেন। তারই ধারাবাহিকতায় ২৬নং ওয়ার্ডে শতভাগ বয়স্ক ও প্রতিবন্ধীরা ভাতা পাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্যের জন্য সকলকে দোয়া করার আহবান জানান।
অধ্যাপক জাকির হোসেন গত বৃহস্পতিবার সকালে কাউন্সিলর লিপন বকস এর কার্যালয় প্রাঙ্গণে সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা এবং খাদ্য সামাগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক।
সিলেট জেলা তাঁতী লীগের আহবায়ক তরুণ সমাজসেবী আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ নেতা মিফতাউল হোসেন সুইট, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএন ইসলাম, বদরুল ইসলাম, জেলা তাতীলীগের সদস্য মির্জা দুলাল আহমদ, আদনান খান হেলাল, ২৬নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা আক্তার, সাধারণ সম্পাদক শাহনাজ সুলতানা দিনার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা খাজেদ আহমদ, ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান জুনেল, ছাত্রলীগ নেতা আলী নেওয়াজ সামি প্রমুখ।
দক্ষিণ সুরমা কৃষকলীগ নেতা আব্দুল কাইয়ুম এর পক্ষ থকে ১৫০টি পরিবারের মধ্যে চাল, ডাল, পিয়াজ ইত্যাদি খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১০৪ জনকে বয়স্ক ও ৪৭ জন প্রতিবন্ধীর মধ্যে ৭ লক্ষ ৮৫ হাজার ২৫০ টাকা ভাতা বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক জাকির হোসেন ও প্যানেল মেয়র তৈফিক বকস লিপন সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির