editor

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

প্রবীণ আইনজীবী রফিক-উল হক আর নেই

প্রবীণ আইনজীবী  রফিক-উল হক আর নেই

8

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

3

তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) এক ভিডিও বার্তায় হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, গত ১৫ তারিখ থেকে স্যার (রফিক-উল হক) আমাদের এখানে ভর্তি আছেন। স্যার এখন লাইফ সাপোর্টে আছেন। স্যারের অবস্থা অপরিবর্তিত। স্যার এখন সঙ্কটাপন্ন অবস্থায় আছেন। স্যারকে দেখতে গণ স্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যার এসেছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ( ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস সাহেব খোঁজ-খবর নিয়েছিলেন। আরও অনেক ব্যারিস্টার, শুভাকাঙ্ক্ষী খোঁজ-খবর নিচ্ছেন। তার শারীরিক অবস্থা জানতে চেয়েছেন।

6

তিনি বলেন, স্যারের রক্তের পরীক্ষা-নিরীক্ষাগুলো করেছি। কিন্তু তাতে কোনো একটা উন্নতি দেখা যাচ্ছে না। মেডিক্যাল বোর্ডের সঙ্গে কথা বলেছি। ওনারা দেখেছেন। ওনারাও বলেছেন স্যারের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। আমরা চেষ্টা করে যাচ্ছি।

বুধবার (২১ অক্টোবর) ব্যারিস্টার রফিক-উল হককে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল হককে আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালের ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। তিনি হাসপাতালের ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে ছিলেন। পরে ১৭ অক্টোবর সকালে তার শারীরিক অবস্থা স্বাভাবিক হওয়ায় হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু ওইদিন দুপুরের পরই তাকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়।

8

সাবেক এ অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী ছিলেন।

8

এদিকে প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল পরিবার।

দৈনিক সিলেট সময়/টিআই

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

5 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

6 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

2 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

7 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

5 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

6 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

8 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ

1
6