editor

প্রকাশিত: 8:39 PM, February 1, 2026

‘প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়’

আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

‘প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়’

5

উৎসবমুখর পরিবেশে ও আগামীর সমৃদ্ধির প্রত্যয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড-এর ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

7

অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এরপর বার্ষিক সাধারণ সভা উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আশরাফুল আলম বলেন, বর্তমান পৃথিবী সম্পূর্ণ আইটিনির্ভর। আইটি ল্যাব সলিউশন্স এই ধারার সাথে তাল মিলিয়ে অত্যন্ত প্রশংসনীয় কাজ করছে। এখন সময় এসেছে দক্ষ লোকবল তৈরিতে আরও বড় উদ্যোগ নেওয়ার, যাতে আমাদের শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রম দিয়ে নিজেদের দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলে বহিঃবিশ্বে অবদান রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে টেগোর সেন্টার সিলেটের নির্বাহী প্রধান ও লেখক মিহিরকান্তি চৌধুরী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি যুগোপযোগী সফটওয়্যার ডেভেলপমেন্ট ও নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে, যা তাদের সাফল্যের মূল চাবিকাঠি।

5

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির আহমেদ করোনাকালীন সংকটের কথা স্মরণ করে বলেন, ২০২০ সালে মহামারীর সময় যখন শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, তখন আইটি ল্যাব সলিউশন্স তাদের অটোমেশন সফটওয়্যার ‘পাঠশালা’র মাধ্যমে অনলাইন শিক্ষা কার্যক্রম সচল রাখতে অভাবনীয় সহযোগিতা করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ফুয়াদ আহমেদ বলেন, এই প্রতিষ্ঠানটি আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বিশেষ ভূমিকা রাখছে। এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের ইন্টার্নশিপ বা শিক্ষানবিশ কোর্স চালু থাকায় মেধাবী শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছে।

অনুষ্ঠানে আইটি ল্যাব সলিউশন্সের প্রতিনিধিদের কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। বছরের সেরা প্রতিনিধি হিসেবে মনোনীত হন অপি রানী দাশ।

5

সভাপতির বক্তব্যে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের চেয়ারম্যান নিরঞ্জন দে যাদু বলেন, আমরা সময়োপযোগী ও নিত্যনতুন সম্ভাবনাময় সফটওয়্যার তৈরি করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সিলেটের নাম উজ্জ্বল করতে চাই। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি আশরাফুল কবির এবং সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন সহ আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য পরিচালক বৃন্দ।

অনুষ্ঠানে আইটি ল্যাব সলিউশন্স এর প্রতিনিধিদের কর্মদক্ষতার উপর পুরস্কৃত করা হয় এবং বছরের সেরা প্রতিনিধি হিসেবে মনোনীত হয় অপি রানী দাশ। এছাড়াও প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

4

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

4 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

3 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

8 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

8 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

8 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

2 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

6 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

2 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে

1
6