editor
প্রকাশিত: 8:11 AM, September 27, 2020
নিজস্ব প্রতিবেদক:-
এমসি কলেজ ক্যাম্পাসে শুক্রবার সন্ধ্যায় গণধর্ষণের পর ১০টায় স্বামীসহ ওই নারীকে ছাত্রাবাস থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সংবাদ প্রচার প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের ঘটনায় জড়িতদের ছবি ভাইরাল হয়। স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় চলছে দেশজুড়ে। আসামিদের ধরতে গিয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতার কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। কিন্তু পুলিশ আসামিদের হদিস করতে না পারলেও অভিযুক্তরা ফেসবুকে সরব রয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) এই মামলার দুই আসামিকে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা গেছে। স্ট্যাটাসে তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন।
গণধর্ষণ মামলার ৫ নম্বর আসামি রবিউল ইসলাম শনিবার সকাল ১১টার দিকে ফেসবুকে পোস্ট দেন।
তিনি লেখেন— ‘সম্মানিত সচেতন নাগরিকবৃন্দ, আমি রবিউল হাসান। আমি এম সি কলেজের একজন শিক্ষার্থী। আপনারা অনেকেই চেনেন, আমি কেমন মানুষ তা হয়তো অনেকেই জানেন। গতকাল এম সি ছাত্রাবাসে গণধর্ষণের সাথে, কে বা কারা আমাকে জড়িয়ে অনেক অনলাইনে নিউজ করিয়েছেন, আমি এম সি কলেজ ছাত্র, কিন্তু আই হোস্টেলে কখনোই ছিলাম না, আমি বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আমি এই নির্মম গণধর্ষণের সাথে জড়িত নই, আমাদের পরিবার আছে। যদি আমি এই জঘন্যকাজের সাথে জড়িত থাকি তা হলে প্রকাশে আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি কোনোভাবেই এই কাজের সাথে জড়িত নই। সবার কাছে বিনীত অনুরোধ করছি সত্য না জেনে আমাকে এবং আমার প্রাণের সংঘটন ছাত্রলীগের নাম কোনো অপপ্রচার করবেন না।
এমসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গণধর্ষণকারী সকল নরপশুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ’
এরআগে এই মামলার ৬ নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম ফেসবুকে লেখেন— ‘এরকম জঘন্য কাজের সাথে আমি জড়িত না। যদি জড়িত প্রমাণ পান প্রকাশ্যে আমাকে মেরে ফেলবেন। একমাত্র আল্লাহর উপর বিশ্বাস আছে। আল্লাহ আমাকে নির্দোষ প্রমাণ করবেন। তবে নির্দোষ প্রমাণিত হওয়ার আগে আমাকে সুইসাইডের দিকে নিয়ে যাওয়া আপনাদের বিচার আল্লাহ করবেন। ’
ফেসবুকে সরব থাকার পরও আসামিদের গ্রেফতারের বিষয়ে মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী বলেন, আমরা আসামিদের গ্রেফতারে সবধরনের চেষ্টা চালাচ্ছি। পৃথক স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বলেন, ফেসবুক ওয়ালে আসামিদের স্ট্যাটাস দেওয়ার বিষয়টি নজরে ছিল না। এ বিষয়টি তদন্তকারী কর্মকর্তার সঙ্গে শেয়ার করব।
3 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
6 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
7 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
1 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
4 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি
2 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
1 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
3 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন