editor
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় নিজের গলায় ফাঁস লাগিয়ে রাকিব (২১) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।
শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মৃত কবির চেয়ারম্যানের ভাড়া বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যার আগে সুইসাইড নোট লিখে গেছেন ওই কলেজছাত্র। আত্মহত্যাকারী রাকিব সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাবিবুল্লার বড় ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রাকিব বড় ছিলেন। পরিবার নিয়ে তারা মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মৃত কবির চেয়ারম্যানের ভাড়া বাসায় বসবাস করতেন। রাকিব ঢাকা কবি নজরুল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ওই রাকিবের বোন রাকিকা জানান, একই এলাকার তিন্নি ইসলাম নূর নামের একটি মেয়ের সাথে দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের (রাকিব) সম্পর্ক ছিল। শুক্রবার ওই মেয়ের অন্যত্র বিয়ে হওয়ার ক্ষোভে ও কষ্টে আমার ভাই আত্মহত্যা করেছে। পুলিশ শনিবার সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থলে আসা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে রাত ৩টার মধ্যে নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছেন রাকিব।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, রাকিবের ঘরে একটি চিঠি পাওয়া গেছে। মা ও দুই বোনের কাছে লেখা চিঠিতে রাকিব বলেন- মা আমাকে মাফ করে দিও। বোন তোরা মাকে দেখে রাখিস।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে, প্রেমের সূত্র ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
রাকিবের একাধিক বন্ধু জানান, রাকিবের সঙ্গে একটি মেয়ের তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। রাকিব তাদের সম্পর্কের কথা তার পরিবারকে জানায়। কিন্তু রাকিবের সাথে ওই মেয়ের সম্পর্ক তার পরিবার মেনে নেয়নি। সম্প্রতি ওই মেয়ের অভিভাবকরা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাকিব। রাকিব ওই মেয়েটিকে খুব ভালোবাসতেন। প্রেমিকাকে কাছে না পাওয়ার বেদনায় আত্মহত্যা করেছে রাকিব।
3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের
2 ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৩নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এক
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করার লক্ষে সিলেট জেলা যুবদলের উদ্যোগে
6 সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর মির্জাজাঙ্গা শ্রীশ্রী নিম্বার্ক আশ্রমে শ্রীশ্রী সরস্বতী পূজার প্রতিমা শুভাযাত্রা
3 বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় (১৭ জানুয়ারি) বাসদ
1 সিলেট নগরীর আখালিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ঢালাই স্পেশাল সিমেন্ট-এর শুভযাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত
2 বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম
2 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শীাতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর