editor

প্রকাশিত: 10:59 AM, September 22, 2020

প্লেব্যাকে নকীব খানের সুরে গেয়েছেন সামিনা

প্লেব্যাকে নকীব খানের সুরে গেয়েছেন সামিনা

4

প্রথমবারের মতো প্লেব্যাক বা সিনেমার গানের সুর করলেন সংগীতশিল্পী নকীব খান। তাঁর সুরারোপিত সেই গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। কৌশিক শংকর দাশ পরিচালিত ‘পাঞ্চ’ সিনেমার সেই গানটি ধারণ করা হয় গত শনিবার রাতে।

‘এখনো অলস রাত বাকি’ শিরোনামে ওই গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। কৌশিক জানান, পাঞ্চ সিনেমায় মোট তিনটি গান থাকবে। এর দুটি গানের সুর করেছেন নকীব খান। তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে নকীব ভাই আমাদের ছবির গানের সুর করবেন আর অন্তত একটি গান গাইবেন সামিনা আপা। দুজনই আমার ভীষণ প্রিয় শিল্পী। তা ছাড়া সিনেমার মেজাজ অনুযায়ী যে রকম গান প্রয়োজন, তাতে এই দুই শিল্পীর কোনো বিকল্প ছিল বলে আমার মনে হয়নি।’

2

স্টুডিওতে গানে কণ্ঠ দিচ্ছেন সামিনা চৌধুরী
3

স্টুডিওতে গানে কণ্ঠ দিচ্ছেন সামিনা চৌধুরী
সংগৃহীত

গত ২৯ ফেব্রুয়ারি শুরু হয় পাঞ্চ ছবির শুটিং। চলে টানা ৯ দিন। পরে করোনার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। পরিচালক জানান, আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আবার শুটিং শুরু করবেন তাঁরা। তিনি বলেন, ‘মিক্সড মার্শাল আর্টের পটভূমিতে ছবির গল্প সাজানো হয়েছে। প্রায় ১৪ মিনিটের একটি বক্সিং খেলার দৃশ্য রয়েছে ছবিতে। থাইল্যান্ড থেকে একটি ফাইটিং টিম আসার কথা ছিল, যারা অগ্নি সিনেমার জন্য কাজ করেছিল। তারা না এলে অ্যাকশন দৃশ্যগুলোর কাজ করা সম্ভব নয়। তা ছাড়া শুটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল মুম্বাই ও কলকাতার দুজন অভিনয়শিল্পীর। করোনার কারণে সবকিছু পণ্ড হয়ে গেল। তাই সবকিছু বিবেচনা করে আগামী বছর ছবির বাকি অংশের শুটিং করতে চাই।’

1

পাঞ্চ সিনেমায় অভিনয় করছেন নিলয় আলমগীর, মেঘলা মুক্তা, মোমেনা চৌধুরী, ফারহাদ লিমন প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

8 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

3 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

1 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 4 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

1 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

7 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

3 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বুধবার (১২ আগস্ট)

1
2