editor
প্রকাশিত: 5:37 PM, November 22, 2020
অনলাইন ডেস্ক
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ উপলক্ষে জোরদার অনুশীলন করে যাচ্ছেন ক্রিকেটাররা। এই টুর্নামেন্টে মিনিস্টার রাজশাহী দলের বড় তারকার নাম মোহাম্মদ সাইফউদ্দিন। রাজশাহীর জন্য চরম দুঃসংবাদ হলো, এই সাইফউদ্দিনই আজ রবিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন!
আগামী পরশু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচেই ঢাকার সঙ্গে খেলা রাজশাহীর। এমতাবস্থায় আজ সাইফউদ্দিনকে দেখা গেছে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে। তার চোটের যে অবস্থা দেখা গেল, তাতে তিনি আদৌ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারবেন কি না, সন্দেহ আছে। আজ বিকালে স্ক্যানের পর জানা যাবে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে তার খেলার সম্ভাবনা কতটুকু।
প্লেয়ার ড্রাফটসে জাতীয় দলের তরুণ এই পেস বোলিং অল-রাউন্ডারকে প্রথম সুযোগেই দলে ভিড়িয়েছিল মিনিস্টার রাজশাহী। ব্যাটে-বলে তার অল-রাউন্ড সার্ভিস পেতে চেয়েছিল দলটি। কিন্তু এখন তো সবই হুমকির মুখে। রাজশাহী দলের টিম ম্যানেজার হান্নান সরকার জানিয়েছেন, ‘সাইফউদ্দিন এখন দলের ফিজিও এবং বিসিবি মেডিকেল দলের তত্ত্বাবধানে আছে। বিসিবির প্রটোকল অনুযায়ী তার চিকিৎসা চলছে। ফিজিও আগামীকাল তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবেন।’
4 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
5 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
6 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
1 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
7 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
6 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
3 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
4 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং