editor
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২১
স্পোর্টস ডেস্ক:: ‘প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস—/ তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।’
রবীন্দ্রনাথ ঠাকুরের লাইনটি একটু ঘুরিয়ে বলতে পারেন সৈয়দা তামিলা সিরাজী, ‘শীতের সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেখেছিলাম আমার সর্বনাশ।’ ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে এসেছিলেন তামিলা। মালয়েশিয়ার বিপক্ষে লড়াই করে ৩–২ গোলে হেরেছিল বাংলাদেশ। সেদিন দল হারলেও তামিলার মন জিতে নিয়েছিলেন জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানা।
জাতীয় দলের ফুটবলার হিসেবে সোহেল তো কত মেয়ের হৃদয়ের মণিকোঠাতেই থাকার কথা। কিন্তু তামিলা গ্যালারি থেকে পছন্দ করাতেই থেমে থাকেননি, মাঠের বাইরে জয় করে নিয়েছেন সোহেলের মন। জয়ের গল্পের শুরুটা ফেসবুকে মেসেজ পাঠানো থেকে, তামিলার সেই আইডিকে ‘ফেক আইডি’ ভেবেছিলেন সোহেল।
ছয় বছরের প্রেম আজ পূর্ণতা পেয়েছে বিয়ের মাধ্যমে। কাল দুপুরে ধানমন্ডির এক রেস্তোরাঁয় সোহেল ও তামিলার চার হাত এক করে দিয়েছেন দুজনের পরিবার। এর আগে স্থানীয় এক মসজিদে পড়ানো হয় বিয়ে।
সোহেল জাতীয় দল ও আবাহনী লিমিটেডের মিডফিল্ডার আর তাঁর জীবনসঙ্গিনী তামিলার ভালো লাগে ফুটবল খেলা দেখতে। সেই খেলা দেখতে এসেই তো প্রেমে পড়ে যাওয়া। লেডিস ফার্স্ট, তাই দুজনের প্রেমের গল্পের শুরুটা তামিলার মুখ থেকেই শোনা হলো, ‘আমি ফুটবল খুব পছন্দ করি। ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলা দেখতে মাঠে যাই। সেদিনই আমার প্রথম স্টেডিয়ামে বসে খেলা দেখা। ১১ জন ফুটবলারের মধ্যে সোহেলের খেলা আলাদাভাবে ভালো লেগেছিল। পরে ফেসবুকে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। প্রথমে বন্ধু, পরে প্রেমের সম্পর্ক। আর আজ তো আমাদের বিয়েই হলো।’
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করা তামিলার পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদো। সোহেলের মধ্যে রোনালদোর কোনো ছাপ আছে বলে এখনো কোনো ফুটবলপ্রেমীর মুখ থেকে শোনা যায়নি। বরং বাঁ পায়ের ফুটবলার হিসেবে ক্যারিয়ারের শুরুতে অনেকে সোহেলকে ভালোবেসে ‘মেসি’ বলে ডাকতেন। তবে মেসি আর রোনালদোর মধ্যে বিশ্বসেরা কে, এ নিয়ে সারা বিশ্বে তর্ক হলেও তামিলা এ ব্যাপারে নিঃসন্দেহ, ‘বিদেশে আমার প্রিয় খেলোয়াড় রোনালদো। তবে খেলোয়াড় হিসেবে সোহেলই আমার কাছে বিশ্বসেরা।’
অথচ ভালোবেসে সোহেলকে যিনি বিশ্বসেরা বলছেন, সেই তামিলার ফেসবুক আইডিকে প্রথমে ‘ফেক আইডি’ ভেবেছিলেন সোহেল। নকল বা সত্যি যা-ই হোক না কেন, প্রতিদিনই তামিলার কাছ থেকে আসা বার্তাগুলো পড়তেন। একসময় মনে হলো, পরিচিত হওয়া যাক! ফেসবুকে ছয় মাসের পরিচয় শেষে ধানমন্ডির এক রেস্তোরাঁয় দেখা। প্রথম দর্শনেই ‘ফেক আইডি’র মানুষটিকে ভালো লেগে যায় সোহেলের।
সম্পর্কের শুরুর দিকের গল্প শোনাচ্ছিলেন সোহেল, ‘ও আমাকে প্রচুর মেসেজ পাঠাত। কেন যেন মনে হতো ‘ফেক আইডি!’ কিন্তু প্রচুর মেসেজ আসায় শেষ পর্যন্ত পরিচিত হই। ওর আগ্রহে ধানমন্ডির এক রেস্টুরেন্টে প্রথম দেখা করি। প্রথম দিনই আমার ভালো লেগে যায়।’
ব্যস, একটি ‘ফেসবুক’ যুগের সার্থক প্রেমের শুরু! ভালো লাগা থেকে বন্ধুত্ব, প্রেম হতে সময় লাগেনি। আজ ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে আপন করে নিয়ে সবার দোয়া চেয়েছেন সোহেল।
বিয়ে হলেও নতুন জামাই হিসেবে সিরাজগঞ্জ তামিলার গ্রামের বাড়ি বা ঢাকার মোহাম্মদপুরের শ্বশুরবাড়িতেও বেড়ানোর সুযোগ নেই সোহেলের। লিগের প্রথম পর্ব শেষে বর্তমানে ছুটি কাটাচ্ছেন সোহেল, তবে ১২ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা।
5 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
1 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
7 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
7 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
6 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
8 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
6 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
8 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত