editor
প্রকাশিত: 12:44 PM, October 4, 2020
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:-
সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চা শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য গৃহ নির্মাণ, নগদ অর্থ প্রধান ও শ্রমিকদের ছেলে মেয়েদের লেখা পড়ার জন্য স্কুল, বিদ্যুৎ সুবিধা, খাদ্য সামগ্রী সহ নানাবিদ প্রকল্প চালু করেছেন ফলে আমার নির্বাচনী এলাকার সব কয়টি চা বাগানে চা শ্রমিকরা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে চা শ্রমিকদের ভোটাধিকারের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চা শ্রমিকদের কথা চিন্তা করে নানামূখী কার্যক্রম অব্যাহত রেখেছেন। চা শ্রমিকদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ প্রকল্প চালু করেছেন এতে গৃহহীন শ্রমিকরা ধারাবাহিক ভাবে এ সুযোগ পাচ্ছে। ইনশাআল্লাহ আওয়ামীলীগ ক্ষমতায় যতদিন থাকবে চা শ্রমিকদের সুযোগ সুবিধা অব্যাহত থাকবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৩ অক্টোবর শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া, মনিপুর, ডালুছড়া চা বাগানে চা শ্রমিক ময়না তুরিয়া, চন্দন রিকিয়াশন, ফাতেমা বেগম-কে পৃথক পৃথক ভাবে ৪ লক্ষ টাকা করে ৩টি গৃহ ১২ লক্ষ টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্মিত চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে আবাসন প্রকল্পের আওতায় ৩টি গৃহ উদ্বোধনী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, মোমিনছড়া চা বাগানের ব্যাবস্থাপক কামাল আহমদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু সাইদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিছবাহ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন দেবনাথ, ঘিলাছড়া ইউপি মেম্বার শফিক মিয়া প্রমুখ। পরে প্রধান অতিথি ৩ টি চা শ্রমিক পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি
1 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)
2 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
5 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
8 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
4 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
3 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
1 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন