editor
প্রকাশিত: 12:00 PM, October 1, 2020
শাবি প্রতিনিধি :: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী আছিয়া আক্তার। তার বাড়ি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মথুরা গ্রামে।
তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন– ‘আমার ব্যবহারে কেউ কোনো দিন কষ্ট পেলে দয়া করে আমায় মাফ করবেন। কারণ মৃত্যু কার কখন দুয়ারে আসে আমরা কেউ বলতে পারি না; আল্লাহপাক সবাইকে ভালো রাখবেন।’
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে আত্মহত্যার এ বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
এ বিষয়ে তিনি বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। তার বাড়িতে গিয়ে তার লাশ আমরা উদ্ধার করেছি। আমরা ময়নাতদন্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তার পরিবারের লোকজনের সাথে আলাপ করছি। আর সেখানকার পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নেব। তবে কি কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু এখনো জানা যায় নি। তবে সে কিছুদিন থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, ‘সকালে ফজরের নামাজের পর আছিয়ার মা ঘরের বারান্দাতে তার ঝুলন্ত লাশ পায়। তার এলাকাতে এক ছেলের সাথে সম্পর্ক ছিল । যা নিয়ে বাড়িতে বেশ কিছু দিন থেকে পরিবারের সবাই আছিয়ার সাথে কথাবার্তা বলছিল। এ নিয়ে মানসিকভাবে বেশ চাপে ছিল আছিয়া।’
এ বিষয়ে বাংলা বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা বলেন, আমরা বিষয়টি অবগত হয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। একটা ছেলের সাথে সম্পর্কের জের ধরে আছিয়া আত্মহত্যা করেছে ধারণা করা যাচ্ছে বলে তার বড়ভাই আমাদের জানিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ‘বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমরা খোজখবর নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ও বিভাগের শিক্ষকেরাও কথা বলতেছে। আর পুলিশও খোজখবর নিচ্ছে বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য।’
6 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 ১৮ আগস্ট
7 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
6 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
6 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
6 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
5 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
7 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
3 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন