editor

প্রকাশিত: 12:36 AM, November 5, 2020

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের চিঠি: ‘উস্কানি’ বন্ধের অনুরোধ

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের চিঠি: ‘উস্কানি’ বন্ধের অনুরোধ

5

কূটনৈতিক রিপোর্টার

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেইন ইয়েভেস লি ড্রিয়ানকে চিঠি লিখে মহানবীকে অবমাননার জেরে দেশটির নিস শহরে ঘটে যাওয়া বহুল আলোচিত হত্যাকাণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। একই সঙ্গে তিনি বলেছেন, যেকোনো সমাজে বাকস্বাধীনতা এবং ধর্মচর্চার স্বাধীনতার সমান গুরুত্ব রয়েছে। দু’টি ‘স্বাধীনতা’ই একটি সুন্দর সমাজ বিনির্মাণে পরিপূরক বলেও চিঠিতে উল্লেখ করেন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী মোমেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে এটাও স্মরণ করিয়েছেন যে বাকস্বাধীনতা বা মুক্তমতের চর্চাটি অবশ্যই এমন হতে হবে যেন অন্যের অধিকার বা স্বাধীনতা কিংবা বিশ্বাসকে আঘাত না করে। অন্য ধর্মকে যেন হেয় না করা হয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি পাঠানো এবং ঢাকায় হেফাজতের সমাবেশ থেকে ফ্রান্সের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থগিতের দাবি প্রসঙ্গে গতকাল পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকেও বলেছেন, স্পর্শকাতর ইস্যুগুলোতে বাংলাদেশ সব সময় সংযত আচরণ প্রত্যাশা করে। এটি যে দেশেই ঘটুক না কেন। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, যে কেউ যেকোনো দাবি বা প্রতিবাদ জানাতে পারেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

3 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

8 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

7 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

4 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ 7 বুধবার (১২

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

3 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

4 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার

1
2