editor

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

ফ্রান্সে মহানবির অবমাননা, সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ-সমাবেশ

ফ্রান্সে মহানবির অবমাননা, সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ-সমাবেশ

5

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল-সমাবেশে করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মাহানগর। সোমবার বাদ যুহর মিছিলটি নগরীর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

4

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ। তিনি তার বক্তব্যে বলেন, আজ আমাদের অন্তর ক্ষতবিক্ষত, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ, যে নবী (সা.) কে জীবনের চেয়ে, পরিবার-পরিজন, ধন-সম্পদ সবকিছুর চেয়েও ভালোবাসি, সে নবী (সা.) কে আজ কাফের কুফ্ফাররা ধারাবাহিকভাবে অবমাননা করে যাচেছ। সম্প্রতি ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.) কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সের ইসলাম বিদ্বেষী এমন ঘৃন্য মনোভাব বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। ফ্রান্স তাদের রম্য পত্রিকা শার্লি এবদোকে দিয়ে আবারো রাসুল (সা.)-এর ব্যাঙ্গচিত্র বানিয়ে তা তাদের সরকারি অফিসগুলোর সামনে প্রদর্শন করে রাসুল অবমাননায় চরম ধৃষ্টতা দেখিয়েছে। তাদের এমন কাজে আজ বিশ্ব মুসলিম ক্ষুব্ধ এবং মর্মাহত। তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোর উদ্যেশ্যে বলেন, আপনি ফ্রিডম অব স্পিচ এর কথা বলছেন অথচ আপনিই কিছুদিন আগে হিজাব নিষিদ্ধ করে ফ্রিডম অব স্পিচ লঙ্ঘন করেছেন। সুতরাং আপনার এ কথা উদ্যেশ্য প্রণোদিত ও ইসলাম বিদ্বেষী। তিনি বাংলাদেশ সরকারে প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা ইসলাম বিদ্বেষী ফ্রান্সের পণ্য বাংলাদেশের বাজারে আর দেখতে চাইনা। সরকারিভাবে ফ্রান্সকে বয়কট ঘোষণা করা হোক, ফ্রান্সকে নিন্দা প্রস্তাব পাঠানো হোক। তিনি বাংলাদেশের নব্য নাস্তিকদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মুসলমানদের এ দেশে আর কোনো নাস্তিকতা প্রদর্শন করলে এর পরিনাম ভালো হবে না।

সংগঠনের সিলেট মহানগরী সভাপতি মো. জাহেদুর রহমানের সভাপতিত্বে ও সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দার এবং সিলেট মহানগরী সাধারণ সম্পাদক এস এম মনোওয়ার হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী বেলাল আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি ও সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমান।

1

হাজার হাজার রাসুল প্রেমিক জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো: কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, তায়্যিবাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মারজান আহমদ চৌধুরী, তালামীযের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল, সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী, প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ ও শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ।

মিছিল সমাবেশে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, সিলেট পূর্ব জেলা সভাপতি কামাল উদ্দিন, সুনামগনজ জেলা সভাপতি আবদুল কাইয়ূম, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি মাসরুর হাসান জাফরী, হবিগনজ জেলা সহ-সভাপতি সাদেকুর রহমান, সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক কবির আহমদ, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক কুতুব আল ফরহাদ ও পূর্ব জেলার সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাদি প্রমুখ।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

2 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

7 দীর্ঘ ৭ দশকের  সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ  সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

1 জকিগঞ্জ প্রতিনিধিঃ সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা চৌধুরী

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

3 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

8 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

1 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

4 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

5 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।

1
3