admin

প্রকাশিত: 2:40 PM, December 7, 2020

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

দূর্বৃত্তদের কর্তৃক কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও মূলহোতাদের দ্রুত গ্রেফতারে দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সোমবার সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ও সন্তান কমান্ড মহানগর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের সভাপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, মো. সিরাজ মিয়া ছুনু, আব্দুল হান্নান, মঈন উদ্দিন, শাহ আনিস আলী, মো. আলী নূর, হাবিবুর রহমান, ওহির মিয়া, টেনাই উল্লাহ আব্দুর রহিম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম ফারুক, শ্যামল দেবনাথ, মো. মিজানুর রহমান, আব্দুল হান্নান, মো. আনোয়ার হোসাইন, শামসুল ইসলাম, বদরুল ইসলাম, অধর সিং প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের ভাস্কর্য ভাংচুর যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু। স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এ ধরণের জঘন্যমূলক অপরাধ করে যাচ্ছে। দেশ যখন একের পর এক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে টিক তখনই পরাজিত শত্রুরা বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যেহেতু বঙ্গবন্ধুর শত বার্ষিকী চলছে তাই এটাকে বাধা সৃষ্টি করতে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা ভাস্কর্য ভাংচুর করেছে তাদের মূলহোতাদের দ্রুত গ্রেফতারের দাবী জানান মানববন্ধন থেকে বক্তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই  সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন