admin

প্রকাশিত: 8:37 PM, December 6, 2020

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসার ৪ ছাত্র-শিক্ষক গ্রেপ্তার

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসার ৪ ছাত্র-শিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙচুরের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-শহরের জুগিয়া পশ্চিমপাড়া এলাকার মাদরাসা ইবনি মাস্উদ (রাঃ) এর ছাত্র এবং শিক্ষক। এদের মধ্যে মো. আবু বক্কর ওরফে মিঠন (১৯) ও মো. সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) মাদরাসাটির হেফ্জ বিভাগের ছাত্র এবং মো. আল আমিন (২৭) ও মো. ইউসুফ আলী (২৬) শিক্ষক। শনিবার দিবাগত রাতে এবং সকালে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় পৌরসভার সচিব কামাল উদ্দীন’র দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়ার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মুহিদ উদ্দীন।
এদিকে, কুষ্টিয়া পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাওলানা মামুনুল হক ও সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের বয়ানে উদ্বুদ্ধ হয়ে আবু বক্কর ও সবুজ ইসলাম গত শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছেন। ঘটনার রাতে তারা দু’জন একসঙ্গে মাদরাসা থেকে হেঁটে প্রায় ৫ কিলোমিটার দূরে পাঁচ রাস্তার মোড়ে যান।

ভাস্কর্য নির্মাণে ব্যবহৃত বাঁশের মই বেয়ে দু’জন ওপরে ওঠেন। এরপর সবুজ পিঠে থাকা ব্যাগ থেকে হাতুড়ি বের করেন। দু’জন মিলে ভাস্কর্য ভাঙচুর করেন। ৮ মিনিট ধরে ভাঙচুরের পর তারা আবার হেঁটে মাদরাসায় ফিরে যান। শনিবার সকালে বিষয়টি মাদরাসার শিক্ষক আল আমিন ও ইফসুফকে জানায় তারা। এসময় ওই দুই শিক্ষক তাদের (ছাত্রকে) পালিয়ে যেতে বলেন। দুই ছাত্র পরে তাদের নিজ নিজ বাড়িতে চলে যান।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরো জানিয়েছে, ভাষ্কর্য ভাংচুরকারী আবু বক্করকে (১৯) কে মিরপুর উপজেলার শিংপুর গ্রামের মৃধাপাড়া এলাকা থেকে ও সবুজ ইসলামকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের গোলাবাড়ীয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে দুই শিক্ষককে মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়েছে গত মাসে। একই বেদিদে বঙ্গবন্ধুর তিন ধরণের তিনটি ভাষ্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এই বেদিদে জাতীয় চার নেতার ভাষ্কর্যও থাকবে। এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাষ্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের পথে। হঠাৎ করে শুক্রবার দিবাগত রাতে এই ভাষ্কর্যটির ডান হাত, পুরো মুখ মন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুবর্ত্তরা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স