editor
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সমর্থিত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীসহ ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) কুলাউড়া উপজেলা নির্বাচন কমিশন অফিসে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবালের কাছে মনোনয়নপত্রগুলো জমা দেন প্রার্থীরা।
বেলা ১ টার দিকে বিএনপি সমর্থিত প্রার্থী ও বরমচাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোক্তাদির মোক্তার মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন বাচ্চু, সহ সভাপতি শামীম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনার উদ্দিন প্রমুখ।
বিকাল সাড়ে ৩ টায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক সি এম জয়নাল আবেদিন মনোনয়নপত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ চৌধুরী তুতি, সহ সভাপতি নেপুর উদ্দিন সাধারণ সম্পাদক তাজ খান, সাংগঠনিক সম্পাদক সাহান উদ্দিন আহমদ, শামীম আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন খছরু উদ্দিন প্রমুখ।
বিকাল ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মো. খয়রুল আলম চৌধুরী টিপু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাছিদুর রহমান আনার, সাবেক মেম্বার ছালিক আহমদ গেদা, বাফুফের নিয়মিত পরিচালক তাজুল ইসলাম সাইকুল প্রমুখ।
সবশেষে বিকাল পৌণে ৫টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন খোরশেদ আলম খান সুইট। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইসরাঈল খান, সাইদুল আল খান রাহেল, সিলেট মহানগর যুবলীগ নেতা ফাইয়াজ খান ছলিট, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পারভেজ আহমদ প্রমুখ।
বরমচাল ইউনিয়নের উপ-নির্বাচনের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আহসান ইকবাল বলেন, ‘চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৭ নভেম্বর প্রার্থীদের যাচাই-বাছাই হবে। ২৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ২৪ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে।
তিনি আরও বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৩৬ এরমধ্যে পূরুষ ৬ হাজার ৮৪১ এবং মহিলা ভোটার ৬ হাজার ৫৯৫।’
উল্লেখ্য, গত ১৮ আগস্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান করোনা আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
1 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
8 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
7 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
6 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
2 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
2 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
5 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ