editor

প্রকাশিত: 7:49 AM, October 3, 2020

বর্ণীল আয়োজনে জাগোভাটির উদ্বোধন

6
দিরাই প্রতিনিধি:
অতিথিবৃন্দের সরব উপস্থিতিতে বর্ণীল আয়োজনে উদ্বোধন করা হল ভাটি এলাকা থেকে প্রকাশিত ভিন্নধারার নিউজ পোর্টাল জাগোভাটি.কম। শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ২ঃ৩০ টা সময় দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটার মাধ্যমে জাগোভাটির শুভ উদ্বোধন করা হয়। জাগোভাটি পরিবারের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই শাল্লার এমপি ড.জয়া সেনগুপ্তা।
দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভাটি বাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউজ পোর্টাল’র নির্বাহী সম্পাদক আশরাফ আহমেদ।
এর আগে শুরুতেই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেস ইমাম হাফিজ ইদ্রিস আহমেদ এবং গীতা পাঠ করেন শিক্ষক সমীর রায়।
জাগোভাটি.কম’র সম্পাদক প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, প্রদীপ রায়, আওয়ামীলীগ নেতা আসাদুল্লাহ,, প্রভাষক মুস্তাহার আহমেদ মুস্তাক, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী । প্রধান অতিথির বক্তব্যে এমপি ডঃ জয়া সেনগুপ্ত বলেন সুস্থ দেশ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকতা বিকল্প নেই। হাওরপাড়ের কৃষকদের সমস্যা, সম্ভবনার কথা কে গুরুত্ব দিয়ে তলে ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন জাগোভাটি.কম’র পথচলা হউক সত্য সুন্দরের। এসময় উপস্থিত ছিলেন, দিরাই বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সর্দার, দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারবেজ, বাজার কমিটির কোষাধ্যক্ষ কামনাশীষ রায়,দিরাই উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডারের সাধারণ সম্পাদক রাহাত মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিষ্ণু পদ দাস, দিরাই অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক, মশাহিদ আহমেদ, ভাটি বাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শুভ দাস, জগদল কলেজের প্রভাষক, রিংকু রায়, দিরাই ৭১টিভির সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ, সাংবাদিক জীবন সূত্রধর সত্যপ্রবাহের সম্পাদক, রুকুনুজ্জামান জুহুরী রাকিব আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাগোভাটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সমিরন দাস, শাল্লা উপজেলা প্রতিনিধি পলাশ দাস ও পাবেল আহমেদ, করিমপুর ইউনিয়নের প্রতিনিধি আহসান হাবীব, জাগোভাটির স্টাফ রিপোর্টার বিদ্যুৎ বিহারি রায়, ঝুটন সূত্রধর, গোলাপ দাস ফটো সাংবাদিক কৃষ্ণ সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

6 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

1 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

3 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

4 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

6 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

6 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বুধবার (১২ আগস্ট)

1
2