editor

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

বাংলাদেশকে ১ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ফ্রি দেবে চীন

বাংলাদেশকে ১ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ফ্রি দেবে চীন

4
চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির প্রধান কার্যালয়। ছবি: নিউইয়র্ক টাইমস

 

8

করোনাভাইরাস ভ্যাকসিনকে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের নিয়ামক হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা করছে চীন। এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত ভ্যাকসিনের মাধ্যমে বন্ধুত্ব বাড়াতে চাইছে তারা। এজন্য ফিলিপাইন খুব দ্রুতই চীন থেকে করোনাভ্যাকসিন পেতে যাচ্ছে। বাংলাদেশ ১ লাখ ডোজ ফ্রি পাবে চীন থেকে।

শুক্রবার নিউইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

3

নিউইয়র্ক টাইমসের বেইজিং ব্যুরোর প্রতিনিধি সুই-লি উই তার প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীকে নিয়ে ট্রায়াল চালাবে চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি।

2

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্সকে উদ্ধৃত করে উই লিখেছেন, ‘চীনা কোম্পানিটি বাংলাদেশকে ১ লাখ ১০ হাজার ফ্রি ভ্যাকসিন ডোজ দিতে রাজি হয়েছে।’

করোনার ভ্যাকসিনের দৌড়ে এখন পর্যন্ত চীন-রাশিয়া সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে। ‘স্পুটনিক ভি’ নামের ওই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল এখনো শেষ হয়নি।

চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

বাংলাদেশ সরকার ইতিমধ্যে সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিয়েছে আইসিডিডিআরবি’কে। সংস্থাটি কয়েক দিন ধরে বলে আসছে, খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে ট্রায়াল শুরু হবে।

3

এদিকে ইন্দোনেশিয়াকেও করোনা ভ্যাকসিন দেয়ার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের পররাষ্ট্রমন্ত্রণায়ের এক বিবৃতিতে জানানো হয়, শি জিনপিং বলেছেন, এ ভ্যাকসিন দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

7 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

4 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

1 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

5 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

7 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

1 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

1 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী

1
2