editor
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময় আটক ১৭ ভারতীয় জেলেকে আজ দুপুরে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার বিকালে নিয়মিত টহলকালে অনুপ্রবেশকারী ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করে কোস্টগার্ড। ফিশিং ট্রলার, জাল ও মাছসহ আটক ভারতীয় জেলেদের বুধবার রাতে মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।
আটকরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। আটক ভারতীয় ফিশিং ট্রলার থেকে বিভিন্ন প্রজাতির প্রায় এক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমানায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ চুরির অপরাধ আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাদের বাগেরহাট কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
S/H- (Sultana -3)
2 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
1 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
2 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
7 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
7 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
3 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
5 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
4 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত