editor
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬
শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ যুব জোট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট নগরীর বালুচর এলাকায় নেতৃবৃন্দ শাতীর্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। মানবিক এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ যুব জোট, সিলেট জেলা শাখার সভাপতি এইচ এম জাকারিয়া সুমন ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের খোলা কাগজ-এর সম্পাদক ও প্রকাশক বদরুর রহমান বাবর এবং ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার সৈয়দ জয়নাল আবেদিন আবিদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা যুব জোটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
উপস্থিত বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতের তীব্রতা বৃদ্ধির এই সময়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
বক্তারা আরও জানান, বাংলাদেশ যুব জোট জেলা শাখা শুরু থেকেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দেশের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
1 মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব
2 স্টাফ রিপোর্টার: সিলেট সুনামগঞ্জের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে অবৈধ ভারতীয় পণ্য এবং সীমান্ত রক্ষী বাহিনী কিংবা আইনশৃংখলা বাহিনীর
8 মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় সমিতির মধুবন সুপার
4 স্টাফ রিপোর্টার: সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারীরা
1 * সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল * নবগঠিত কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন স্টাফ রিপোর্টার সিলেট প্রেস মালিক কল্যাণ
2 তৌফিকুর রহমান হাবিব : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা দক্ষিণ পাড়া জামে মসজিদে একটানা ২ মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের
3 স্টাফ রিপোর্টার: প্রার্থী সমর্থকরা হতাশ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে আসন সমঝোতার পর সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র
6 আশরাফ উল্লাহ ইমন: সিলেটের কাঁচাবাজারে আবারও সবজির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির কেজিতে